ঢাকা ১০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক সাইবার আইনে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের ৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী সকল ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়তে চাই রাজধানীতে জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন করলেন

আইএইচএফ নেশনস ট্রফিতে রানার্সআপ বাংলাদেশ নারী হ্যান্ডবল দল

নিয়মিত আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ না থাকলেও বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফিতে রানার্সআপ হওয়ার কৃতিত্ব দেখিয়েছে বাংলাদেশ নারী হ্যান্ডবল দল। পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে শক্তিশালী ভারতের কাছে ২৮–১৬ গোলে হেরেছে স্বাগতিক বাংলাদেশ। তবে ১২ গোলের এই হারের ম্যাচের লড়াইয়ের চিত্র কেবল স্কোরলাইন দিয়ে প্রকাশ পায় না। আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেওয়া হয় কালেভদ্রে।

এর আগে টুর্নামেন্টের গ্রুপ পর্বে শক্তিশালী এই ভারতের কাছেই ৪৭ গোল হজম করতে হয়েছিল স্বাগতিকদের। কিন্তু ফাইনালের মঞ্চে সেই বড় ব্যবধান অনেকটাই কমিয়ে এনে দারুণ লড়াই গড়ে তোলেন বাংলাদেশের মেয়েরা। ফাইনালের প্রথম ১৫ মিনিট দুই দল সমানে সমান লড়াই চালায়, যখন স্কোর ছিল ৬–৬। পরবর্তীতে ভারত ১৪–৯ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায়। ম্যাচের প্রথম ১৫ মিনিটে দুই দলই সমানতালে লড়েছে। ‘নতুন কুঁড়ি স্পোর্টসে’ এবার নিবন্ধন বেড়েছে ১৫ লাখ। বিরতির পর অবশ্য ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় ভারত।

দ্বিতীয়ার্ধে ম্যাচ পুরোপুরি ভারতের নিয়ন্ত্রণে চলে যায়। উইং ও পাল্টা আক্রমণ থেকে একের পর এক গোল আদায় করে ভারত ১২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ টুর্নামেন্টসেরার পুরস্কার জিতেছেন চ্যাম্পিয়ন ভারত দলের ভাওয়ানা শর্মা। চার জাতির এই প্রতিযোগিতায় নেপালকে হারিয়ে অভিযান শুরু করা বাংলাদেশ মালদ্বীপকে হারিয়ে ফাইনালে উঠেছিল। টুর্নামেন্টে তৃতীয় স্থান অর্জন করেছে নেপাল।

ফাইনালে হার সত্ত্বেও শিষ্যদের উন্নতির ধারায় সন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশের স্প্যানিশ কোচ আনা আলোনসো। তিনি জানান, মেয়েদের এই পারফরম্যান্সে তিনি আনন্দিত এবং দল সঠিক পথেই আছে। তবে আন্তর্জাতিক পর্যায়ে ভালো করতে হলে খেলোয়াড়দের ফিটনেস ও রক্ষণভাগে জোর দেওয়ার তাগিদ দেন তিনি। আলোনসোর মতে, ভালো হ্যান্ডবল খেলোয়াড় হওয়ার পাশাপাশি অ্যাথলেটের মতো শারীরিক সক্ষমতা অর্জন করা অত্যন্ত জরুরি। তাঁর কণ্ঠে হতাশার চেয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয়ই বেশি, ‘মেয়েদের আজকের (কাল) পারফরম্যান্স নিয়ে আমি আনন্দিত। কোচের চিন্তা মূলত খেলোয়াড়দের ফিটনেস নিয়ে। তাঁর মতে, ভালো হ্যান্ডবল খেলোয়াড় হওয়ার পাশাপাশি একজন পূর্ণাঙ্গ অ্যাথলেট হিসেবেও গড়ে উঠতে হবে মেয়েদের, ‘আমাদের শুধু খেলোয়াড় হলেই হবে না, সামগ্রিকভাবে একজন অ্যাথলেট হতে হবে। একজন হ্যান্ডবল খেলোয়াড়ের যতটুকু ফিটনেস দরকার সেটা থাকা জরুরি।’।

দলের উন্নতি চোখে পড়েছে বাংলাদেশ অধিনায়ক ইসমেতারা নিশিরও। গ্রুপ পর্বের তুলনায় ফাইনালের পারফরম্যান্সে সেই ইতিবাচক পরিবর্তনের কথা উল্লেখ করে তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে ম্যাচ খেলার সুযোগ যত বাড়বে, খেলোয়াড়দের দক্ষতাও তত বেশি উন্নত হবে।

আপলোডকারীর তথ্য

খাবারের মান নিয়ে সমালোচনার জবাবে ঘরোয়া রেস্টুরেন্টের স্পষ্টীকরণ

আইএইচএফ নেশনস ট্রফিতে রানার্সআপ বাংলাদেশ নারী হ্যান্ডবল দল

আপডেট সময় ০৯:০৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬