জাপানের চার দিনের রাষ্ট্রীয় সফর শেষ করে দেশে ফেরার পথে কারিগরি ত্রুটির কারণে প্রধানমন্ত্রী তারেক রহমানের ফ্লাইট যাত্রা বিলম্বিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় টোকিও থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল তার। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে গত ২৬ অক্টোবর সেখানে পৌঁছান তিনি।
নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের প্রস্তুতির অংশ হিসেবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে উড়োজাহাজটি টার্মিনাল ত্যাগ করে রানওয়ের দিকে এগিয়ে যায়। তবে রানওয়েতে পৌঁছানোর প্রায় ১৫ মিনিট পর পাইলট ইমামুল ঘোষণা করেন, কারিগরি সমস্যার কারণে ফ্লাইটটি উড্ডয়ন করা সম্ভব নয়। তিনি আরও জানান, উড়োজাহাজটির ত্রুটি সারানোর জন্য দুইজন প্রকৌশলী কাজ শুরু করেছেন।
ত্রুটি দেখা দেওয়ার পর উড়োজাহাজটিকে পুনরায় টারমাকে ফিরিয়ে নেওয়া হয়।
এই ফ্লাইটে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গী দলের অন্যান্য সদস্যরা রয়েছেন। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, ফ্লাইটটির বাংলাদেশ সময় রাত ১০টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা ছিল। সমস্যা সমাধান সাপেক্ষে ফ্লাইটটি পরবর্তী কার্যক্রম শুরু করবে বলে জানানো হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 



















