ঢাকা ১১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি

পর্যটন মেলায় বিমানভাড়ায় ছাড় ঘোষণা ইউএস-বাংলার

রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে ১৪তম বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ)-২০২৬। ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) আয়োজনে তিন দিনব্যাপী এই মেলা চলবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত। মেলায় প্রধান পৃষ্ঠপোষক হিসেবে অংশ নিয়েছে দেশের বেসরকারি এয়ারলাইন্স ইউএস-বাংলা। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে ১৪তম বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার।

এয়ারলাইন্সটির জেনারেল ম্যানেজার মো. কামরুল ইসলাম জানিয়েছেন, পর্যটন মেলা চলাকালীন অভ্যন্তরীণ রুটের টিকিটে সর্বোচ্চ ১৫ শতাংশ এবং আন্তর্জাতিক রুটের টিকেটে ১২ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। ভ্রমণকারীদের উৎসাহিত করতে এবং পর্যটন শিল্পের প্রসারে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আশা করছেন, ইউএস-বাংলার এই অফার ভ্রমণপ্রত্যাশীদের কাছে বেশ আকর্ষণীয় হবে এবং এর মাধ্যমে দর্শনার্থীরা এয়ারলাইন্সটির সেবামূলক কার্যক্রম সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন।

বৃহস্পতিবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় তিনি বাংলাদেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে টেকসই পদক্ষেপ নেওয়ার ওপর জোর দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টোয়াবের সভাপতি মোহাম্মদ হানিফ এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. নাজনীন কাউসার চৌধুরী। এছাড়া পাকিস্তান, ভুটান ও নেপালের রাষ্ট্রদূতসহ পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের মেলায় বিশ্বের ২০টির বেশি দেশের জাতীয় ও আন্তর্জাতিক পর্যটন সংস্থা ও প্রতিষ্ঠান অংশ নিয়েছে। মেলায় ২০০টির বেশি বুথ ও প্রদর্শনীকেন্দ্র রয়েছে এবং ২২০টির বেশি প্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবা উপস্থাপন করছে। আয়োজক কমিটির প্রত্যাশা, এই মেলায় আড়াই হাজারের বেশি বাণিজ্যিক দর্শনার্থী, ২৫০ জনের বেশি সম্ভাবনাময় ব্যবসায়ী এবং ৬০ হাজারেরও বেশি সাধারণ পর্যটক সমাগম ঘটবে। মেলার চারটি বিষয়ভিত্তিক প্রদর্শনী হলে হোটেল, বিমান সংস্থা এবং ট্যুর অপারেটররা তাদের সেবা প্রদর্শন করছেন, যা দেশি-বিদেশি ব্যবসায়ীদের মধ্যে বাণিজ্যিক যোগাযোগ ও বিনিয়োগের নতুন সুযোগ তৈরি করবে বলে আশা করা হচ্ছে।

আপলোডকারীর তথ্য

পর্যটন মেলায় বিমানভাড়ায় ছাড় ঘোষণা ইউএস-বাংলার

আপডেট সময় ০৯:৪১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬