ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ পরোক্ষ প্রভাবে বাংলাদেশের ওপর একটি আংশিক বৃষ্টিবলয় তৈরি হতে যাচ্ছে।
আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৭ অক্টোবর রাত থেকে শুরু হয়ে ২ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত পর্যায়ক্রমে দেশের বিভিন্ন অঞ্চলে এই বৃষ্টিবলয়ের প্রভাব অনুভূত হবে।
বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম তাদের একটি ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছে।
ইউরোপিয়ান আবহাওয়া মডেল (ECMWF) এর তথ্য বিশ্লেষণ করে জানানো হয়েছে, এই বৃষ্টিবলয় চলাকালে দেশের অধিকাংশ এলাকার আকাশ মেঘাচ্ছন্ন থাকবে।
এর ফলে প্রখর রোদ কমে তাপমাত্রা ও অস্বস্তিকর গরম উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।
দেশের প্রায় ৭০ থেকে ৮০ শতাংশ এলাকায় কমবেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, এ বৃষ্টিবলয়ে দেশের ১০০ শতাংশ এলাকায় বৃষ্টি না হয়ে গড়ে ৭০ থেকে ৮০ শতাংশ এলাকায় কমবেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এই সময়ে দমকা হাওয়া ও বজ্রপাতের আশঙ্কা থাকায় জনসাধারণকে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
তবে বৃষ্টির কারণে বন্যা বা পাহাড়ধসের কোনো ঝুঁকি নেই।
বিভাগভিত্তিক সম্ভাব্য বৃষ্টিপাতের পরিমাণ (গড় মিলিমিটারে)
- রংপুর বিভাগ: ৫০ থেকে ৮০ মিমি
- রাজশাহী বিভাগ: ৪০ থেকে ৬০ মিমি
- খুলনা বিভাগ: ৪০ থেকে ৫৫ মিমি
- ঢাকা বিভাগ: ৩০ থেকে ৫০ মিমি
- বরিশাল বিভাগ: ৩০ থেকে ৪৫ মিমি
- ময়মনসিংহ বিভাগ: ৩০ থেকে ৪০ মিমি
- চট্টগ্রাম বিভাগ: ২০ থেকে ৩৫ মিমি
- সিলেট বিভাগ: ২০ থেকে ৩০ মিমি
জেলাভিত্তিক বৃষ্টিপাতের পূর্বাভাস (মিমি)
- খুলনা: বাগেরহাট (৫০-৬০), চুয়াডাঙ্গা ৬৫, যশোর ৬০, ঝিনাইদহ ৬০, খুলনা (৬০-৬৫), কুষ্টিয়া ৬৫, মাগুরা ৫৫, মেহেরপুর ৬৫, নড়াইল ৫৫, সাতক্ষীরা (৬৫-৭০)।
- রাজশাহী: বগুড়া ৬০, জয়পুরহাট ৭০, নওগাঁ ৬৫, নাটোর ৬০, চাঁপাইনবাবগঞ্জ ৭৫, পাবনা ৬০, রাজশাহী ৬০, সিরাজগঞ্জ ৫০।
- রংপুর: দিনাজপুর ৬৮, গাইবান্ধা ৮০, কুড়িগ্রাম ৭০, লালমনিরহাট ৬০, নীলফামারী ৫৮, পঞ্চগড় ৮০, রংপুর ৬০, ঠাকুরগাঁও ৭৫।
- ঢাকা: ঢাকা ৪০, ফরিদপুর ৪৫, গাজীপুর ৪০, গোপালগঞ্জ ৫০, কিশোরগঞ্জ ২৫, মাদারীপুর ৪০, মানিকগঞ্জ ২৮, মুন্সিগঞ্জ ২৮, নারায়ণগঞ্জ ২৫, নরসিংদী ২০, রাজবাড়ী ৪০, শরীয়তপুর ৩৮, টাঙ্গাইল ২০।
- বরিশাল: বরিশাল ৩০, ভোলা (৩০-৩৫), বরগুনা ৩০, ঝালকাঠি ৩২, পটুয়াখালী (২০-২৫), পিরোজপুর (৩৫-৩৬)।
- ময়মনসিংহ: জামালপুর ৩০, ময়মনসিংহ (২৫-২৮), নেত্রকোনা ২৫, শেরপুর ৩০।
- চট্টগ্রাম: বান্দরবান (২০-২৫), ব্রাহ্মণবাড়িয়া ১৫, চাঁদপুর ২৫, চট্টগ্রাম (১৫-১৮), কুমিল্লা (১৫-১৮), কক্সবাজার (২৫-৩০), সন্দ্বীপ ৩৫, ফেনী ৩০, খাগড়াছড়ি (১০-১২), লক্ষ্মীপুর ১৬, নোয়াখালী (১৫-২০), রাঙামাটি (১০-১২)।
- সিলেট: হবিগঞ্জ ১৫, মৌলভীবাজার ১২, সুনামগঞ্জ ১৫, সিলেট ২৫।
গুরুত্বপূর্ণ তথ্য
- # রংপুর বিভাগ: গড়ে ৫০ থেকে ৮০ মিলিমিটার (মাঝেমধ্যে ও শেষ দিকে একটানা)।
আকাশ নিউজ ডেস্ক 






















