ঢাকা ১০:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬ দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে

হাইমচরে ইলিশ বিক্রির দায়ে হোটেলে ৫০ হাজার টাকা জরিমানা

সোমবার বিকেলে চাঁদপুরের হাইমচর উপজেলার চরভৈরবী বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম এই আদালত পরিচালনা করেন। অভিযানে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মজুত ও বিক্রির অপরাধে স্থানীয় ‘ইসলামিয়া হোটেল’ নামের একটি খাবারের দোকানকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় হোটেল থেকে আনুমানিক ১৮ কেজি ইলিশ জব্দ করা হয়। সোমবার (২৬ অক্টোবর) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম।

জব্দ করা ইলিশগুলো স্থানীয় দুটি এতিমখানায় বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম। তিনি আরও জানান, সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে এ ধরনের আইনি পদক্ষেপ ও অভিযান অব্যাহত থাকবে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় হাইমচর থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।

একই অভিযানে চরভৈরবী ইউনিয়নের ‘ক্যাফে জমজম রেস্টুরেন্ট অ্যান্ড ফাস্ট ফুড’ নামের আরেকটি প্রতিষ্ঠানকে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থ রক্ষায় এই অভিযান স্থানীয় এলাকায় বেশ আলোচিত হয়েছে।

আপলোডকারীর তথ্য

ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, আহত ২

হাইমচরে ইলিশ বিক্রির দায়ে হোটেলে ৫০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় ০৮:৫৪:৫১ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬