সাইবার হামলার আশঙ্কায় জনতা ব্যাংক এবং বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ওয়েবসাইট বন্ধ রাখা হয়েছে। এর ফলে ব্যাংক দুটির ওয়েবসাইটে গ্রাহকদের প্রবেশাধিকার সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে এবং অনলাইন সেবা ব্যাহত হচ্ছে।
আজ দুপুর সাড়ে ১২টার দিকে জনতা ব্যাংকের ওয়েবসাইটে একটি নোটিশ প্রদর্শিত হয়। সেখানে জানানো হয়েছে যে, ওয়েবসাইটটি বর্তমানে রক্ষণাবেক্ষণের কাজ চলায় বন্ধ রয়েছে এবং দ্রুত তা স্বাভাবিক হবে। এ জন্য ব্যাংক কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে। তবে এরপর কয়েকবার চেষ্টা করেও ওয়েবসাইটটিতে প্রবেশ করা সম্ভব হয়নি।
আকাশ নিউজ ডেস্ক 























