ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক সাইবার আইনে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের ৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী

নতুন পোশাকে যাত্রা শুরু পিআইএর কেবিন ক্রুদের

পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস (পিআইএ) তাদের কেবিন ক্রুদের জন্য নতুন ইউনিফর্ম উন্মোচন করেছে। আগামী ৩১ অক্টোবর লন্ডন থেকে ইসলামাবাদগামী এয়ারলাইন্সের নতুন বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারের উদ্বোধনী ফ্লাইটে প্রথমবারের মতো এই পোশাক পরিহিত ক্রুদের দেখা যাবে। গত ২২ অক্টোবর এই পোশাকের নকশা জনসমক্ষে প্রকাশ করা হয়। নতুন পোশাক চালুর পাশাপাশি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারের উদ্বোধনী ফ্লাইটকে সামনে রেখে আন্তর্জাতিক রুটে নিজেদের নতুনভাবে উপস্থাপনের প্রস্তুতি নিচ্ছে পিআইএ। পাশাপাশি পোশাকের কাটিং ও গঠনে এমনভাবে গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে কেবিন ক্রুরা দীর্ঘ সময় দায়িত্ব পালন করতে পারেন এবং স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন।

প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার হাসান শেহেরিয়ার ইয়াসিনের নকশা করা এই পোশাকটি পাকিস্তানের আতিথেয়তা, ঐতিহ্য এবং আধুনিক ফ্যাশনের এক অনন্য সমন্বয়। নকশাকার হাসান শেহেরিয়ার ইয়াসিন জানিয়েছেন, জাতীয় পতাকাবাহী বিমান সংস্থার পোশাক তৈরির দায়িত্ব পাওয়া তার জন্য অত্যন্ত গর্ব ও সম্মানের। দীর্ঘ ফ্লাইটে ক্রুদের স্বাচ্ছন্দ্য ও কাজের দক্ষতা বজায় রাখতে আরামদায়ক ও বাতাস চলাচলে উপযোগী কাপড় ব্যবহার করা হয়েছে। পিআইএর ভাষ্য অনুযায়ী, দীর্ঘপথের ফ্লাইটে কর্মীদের স্বাচ্ছন্দ্য ও কার্যক্ষমতার কথা বিবেচনায় রেখে পোশাকগুলো তৈরি করা হয়েছে। এতে অংশ নেন দেশটির একাধিক পরিচিত ফ্যাশন ডিজাইনার ও প্রতিষ্ঠান।

করাচিতে আয়োজিত প্রতিযোগিতামূলক বাছাই প্রক্রিয়ার মাধ্যমে এই নকশা চূড়ান্ত করা হয়েছে। এতে মাহিন খান, দীপক ও ফাহাদ, জেনারেশন, ইসমাইল ফরিদ, মুনিব নওয়াজ, দীপক পারওয়ানি, ফারাজ মানান ও আমির আদনানের মতো খ্যাতনামা ডিজাইনাররা অংশ নিয়েছিলেন। উল্লেখ্য, গত ১২ বছর ধরে নোমি আনসারির নকশা করা পোশাক ব্যবহার করে আসছিলেন পিআইএর কর্মীরা।

পোশাকের এই নতুন রূপরেখা নির্বাচনের বিচারক প্যানেলে ছিলেন খাদি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী শামুন সুলতান, ডিজাইনার নিলোফার শহীদ, বিশেষজ্ঞ নাবিলা, পাকিস্তান ইনস্টিটিউট অব ফ্যাশন অ্যান্ড ডিজাইনের উপাচার্য হিনা তাইয়্যেবা খলিল এবং পিআইএতে ৩৩ বছরের অভিজ্ঞতা সম্পন্ন নাসিম তেহরানি। উল্লেখ্য, পিআইএর পোশাকের ইতিহাসে ১৯৬৬ সালে পিয়েরে কার্দাঁ এবং ১৯৭০-এর দশকে ব্রিটিশ রাজপরিবারের ডিজাইনার স্যার হার্ডি অ্যামিসও নকশায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। নতুন ইউনিফর্মের পাশাপাশি আধুনিক এই ড্রিমলাইনার যুক্ত করার মাধ্যমে পিআইএ আন্তর্জাতিক রুটে নিজেদের ব্র্যান্ড ইমেজ আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়েছে। ১৯৬৬ সালে ফরাসি ডিজাইনার পিয়েরে কার্দাঁ বিমান সংস্থাটির জন্য বিশেষ ধরনের পোশাক তৈরি করেছিলেন। এতে সংস্থাটির সেবার আধুনিকায়ন ও ব্র্যান্ড পরিচিতি আরও শক্তিশালী করার সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

আপলোডকারীর তথ্য

মিথ্যাচারে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা জামায়াতের: রিজভী

নতুন পোশাকে যাত্রা শুরু পিআইএর কেবিন ক্রুদের

আপডেট সময় ১২:৪৫:৩২ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬