ঢাকা ১১:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

নোবেল শান্তি পুরস্কারের দাবি তুললেন ডোনাল্ড ট্রাম্প

নরওয়ের নোবেল কমিটি আগামী শুক্রবার ২০২৬ সালের শান্তিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করতে যাচ্ছে। এর আগেই নিজের প্রাপ্য হিসেবে নোবেল পুরস্কারের দাবি তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ওভাল অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, কমিটি কী সিদ্ধান্ত নেবে তা জানা নেই। তবে নিজের মতো মানুষকে তারা হয়তো পুরস্কারটি নাও দিতে পারে বলে সন্দেহ প্রকাশ করেন তিনি। এর আগে গত বছর দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর থেকেই বিভিন্ন সময়ে তিনি দাবি করে আসছেন, ইতিহাসে প্রেসিডেন্ট ট্রাম্পের চেয়ে যোগ্য আর কেউ নেই। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে অধিক থেকে অধিক হারে শুল্ক আরোপ করে যাচ্ছেন। ভেনিজুয়েলার তেল কার্যত নিজের দখলে নিয়েছেন।

ট্রাম্পের দাবি, ক্ষমতায় আসার পর গত আটটি বড় সংঘাতে তিনি হস্তক্ষেপ করে সমাধান বা পরিস্থিতির উন্নয়ন করেছেন। এ কারণেই নোবেল শান্তি পুরস্কার তার পাওয়া উচিত। ট্রাম্প দাবি করেন, কম্বোডিয়া, ইসরাইল ও পাকিস্তানের নেতারা তাকে এই পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছেন। তবে এসব মনোনয়নের সত্যতা স্বতন্ত্রভাবে যাচাই করার কোনো উপায় নেই। উল্লেখ্য, ২০২৫ সালে শান্তিতে নোবেল জয় করেছিলেন ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো। তিনি তার অর্জিত পদকটি ট্রাম্পকে উৎসর্গ করেছিলেন, যা সম্ভবত মার্কিন প্রেসিডেন্ট পরোক্ষভাবে পেয়েছেন বলে মনে করছেন। তিনি আরও বলেন, তবে গতবার পরোক্ষভাবে এটি পেয়ে আমি খুবই সম্মানিত বোধ করেছি। গ্রিনল্যান্ডকে দখল করে নেয়ার হুমকি দিয়েছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

একদিকে ট্রাম্প শান্তির দাবি করলেও বাস্তবে তার কর্মকাণ্ড নিয়ে রয়েছে নানা প্রশ্ন। একদিকে তিনি ইরান ইস্যুতে যুদ্ধের উত্তেজনা প্রশমনে ব্যর্থ হয়েছেন, অন্যদিকে ইউক্রেন যুদ্ধের অবসানে তার প্রতিশ্রুতি এখনো বাস্তবায়িত হয়নি। এ ছাড়া কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম রাজ্য বানানোর পরিকল্পনার ঘোষণা এবং গ্রিনল্যান্ড দখলের হুমকির মতো বিষয়গুলো আন্তর্জাতিক অঙ্গনে সমালোচিত হয়েছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে রাজধানী থেকে তুলে নেওয়া এবং কিউবার ওপর নিষেধাজ্ঞা আরোপের মতো ঘটনাও তার বৈশ্বিক নীতির অংশ হিসেবে উঠে এসেছে। ইউক্রেন যুদ্ধের অবসান ঘটিয়ে শান্তি প্রতিষ্ঠায় সফল হননি। জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়ে ভেনেজুয়েলায় নিজের রাজনৈতিক প্রচেষ্টা জোরদার করার সময় তিনি ওই পদক ট্রাম্পের হাতে তুলে দেন।

ট্রাম্প যে সংঘাতগুলো সমাধানের কথা বলছেন, সেগুলোর অনেকটিতে জড়িত পক্ষগুলো তার কূটনৈতিক ভূমিকা নিয়ে আপত্তি জানিয়েছে। এমনকি ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো এবং কম্বোডিয়া-থাইল্যান্ড সীমান্তের মতো বেশ কিছু অঞ্চলে আবারও লড়াই শুরু হয়েছে। পাশাপাশি ইরান ও ইসরাইলের মধ্যকার সাত মাস ধরে চলা উত্তেজনা বিশ্বজুড়ে জ্বালানি সংকট ও গ্যাসের দাম বৃদ্ধির কারণ হয়ে দাঁড়িয়েছে, যা যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচনে প্রভাব ফেলার সম্ভাবনা রয়েছে।

কানাডার টরন্টো লেককে ‘লেক অব আমেরিকা’ নামকরণ এবং গাজায় রিভেরা তৈরির অদ্ভুত পরিকল্পনা নিয়ে আলোচনার পাশাপাশি বিশ্বজুড়ে বাণিজ্য শুল্ক বাড়িয়ে তিনি নতুন করে উত্তেজনা তৈরি করেছেন। এদিকে, শান্তিতে নোবেল পুরস্কারের এবারের সম্ভাব্য প্রার্থীদের তালিকায় পোপ লিও, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) এবং ফিলিস্তিনি ভূখণ্ডবিষয়ক বিশেষ র‌্যাপোর্টিয়ারের নাম শোনা যাচ্ছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নোবেল শান্তি পুরস্কারের দাবি তুললেন ডোনাল্ড ট্রাম্প

আপডেট সময় ০৯:২৩:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬