ঢাকা ০৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

১৫ বছরে প্রথমবার! সবাইকে স্তব্ধ করে দিয়ে এ কেমন একাদশ গড়লেন গম্ভীর?

আকাশ স্পোর্টস ডেস্ক :

ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে এক ঐতিহাসিক পরিবর্তনের সাক্ষী হলো ভারতীয় ক্রিকেট। দীর্ঘ ১৫ বছর পর ভারতের মাটিতে কোনো টেস্ট ম্যাচের একাদশে রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজার কাউকেই রাখা হয়নি।

এর আগে সর্বশেষ ২০১০ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে নাগপুর টেস্টে এই দুই তারকা স্পিনারের কেউই একাদশে ছিলেন না। এরপর ঘরের মাঠে খেলা টানা ৬৯টি টেস্টের প্রতিটিতেই অশ্বিন কিংবা জাদেজার অন্তত একজন খেলেছেন। অশ্বিন ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও জাদেজাকে এই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে।

মুল্লানপুরে আফগানদের বিপক্ষে এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে তরুণ স্পিনার মানব সুথারের। দলে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে আরও আছেন কুলদীপ যাদব ও ওয়াশিংটন সুন্দর। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ না হওয়ায় এই ম্যাচে নতুনদের পরখ করে নেওয়ার সুযোগ পেয়েছেন কোচ গৌতম গম্ভীর। বর্তমানে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের ছয়ে থাকা ভারতের ফাইনালে ওঠার সমীকরণ মেলাতে শুভমান গিলের নেতৃত্বাধীন দলটির সামনে এখনও ৯টি টেস্ট বাকি রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

১৫ বছরে প্রথমবার! সবাইকে স্তব্ধ করে দিয়ে এ কেমন একাদশ গড়লেন গম্ভীর?

আপডেট সময় ০৪:১০:২৯ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬