ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইরানের কাছে এখনো ২২ শতাংশ ক্ষেপণাস্ত্র আছে: ট্রাম্প

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

চলমান যুদ্ধবিরতির মধ্যেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। এ পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের কাছে এখনো তাদের মোট ক্ষেপণাস্ত্রের প্রায় ২১ থেকে ২২ শতাংশ মজুত রয়েছে।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের সামরিক সক্ষমতা পুরোপুরি শেষ হয়ে যায়নি। তার ভাষ্য, দেশটির কাছে এখনো কিছু ক্ষেপণাস্ত্র ও ড্রোন রয়েছে এবং মোট মজুতের প্রায় এক-পঞ্চমাংশের বেশি অস্ত্র তাদের হাতে আছে।

তবে ট্রাম্পের এ বক্তব্য তার আগের মন্তব্যের সঙ্গে কিছুটা ভিন্ন। গত মে মাসে তিনি বলেছিলেন, ইরানের কাছে মাত্র ১৮ শতাংশ ক্ষেপণাস্ত্র অবশিষ্ট রয়েছে। একই সঙ্গে তিনি একাধিকবার দাবি করেছেন যে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের যুদ্ধ পরিচালনার সক্ষমতা কার্যত ধ্বংস হয়ে গেছে।

এদিকে আঞ্চলিক উত্তেজনার মধ্যেই শনিবার ভোরে কুয়েতের সামরিক বাহিনী জানিয়েছে, তারা দেশের আকাশসীমায় প্রবেশ করা ‘শত্রুভাবাপন্ন’ ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার অভিযান চালাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় কুয়েতের সেনাবাহিনী জানায়, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে হামলা মোকাবিলা করছে। স্থানীয়ভাবে যে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে, সেগুলো প্রতিরক্ষামূলক ব্যবস্থার অংশ বলেও উল্লেখ করা হয়।

তবে হামলাগুলো কোথা থেকে চালানো হয়েছে, সে বিষয়ে কুয়েত কোনো বিস্তারিত তথ্য দেয়নি। এর আগে কুয়েত দাবি করেছিল, ইরানের ছোড়া ৩০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা ভূপাতিত করেছে। দেশটি এ ঘটনাকে ইরানের ‘আগ্রাসন’ হিসেবে আখ্যা দেয়।

অন্যদিকে শুক্রবার ইরানের সামরিক বাহিনী জানায়, তারা ওমান উপসাগরে অবস্থানরত যুক্তরাষ্ট্রের দুটি ডেস্ট্রয়ারের দিকে ‘সতর্কতামূলক ক্ষেপণাস্ত্র’ নিক্ষেপ করেছে। তবে মার্কিন সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে এ দাবি প্রত্যাখ্যান করে।

যুদ্ধবিরতি কার্যকর থাকলেও উভয় পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ, সামরিক তৎপরতা এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নতুন করে উদ্বেগ তৈরি করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইরানের কাছে এখনো ২২ শতাংশ ক্ষেপণাস্ত্র আছে: ট্রাম্প

আপডেট সময় ১১:৫৫:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬