ঢাকা ০৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি

ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, দাবি ট্রাম্পের

আকাশ আন্তর্জাতিক ডেস্ক : 

ইরান পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে একমত হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার নিউইয়র্ক পোস্টে প্রকাশিত সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমরা কোনোভাবেই তাদের পারমাণবিক অস্ত্র তৈরি করতে দিতে পারি না। তারা ইতোমধ্যে এ বিষয়ে একমত হয়েছে।’

এই দাবির বিষয়ে আরও বিস্তারিত জানতে চাওয়া হলে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, তারা এতে রাজি হয়েছে। অবশ্য তারা তাদের মন পরিবর্তনও করতে পারে। তবে এটি এমন একটি বিষয় ছিল যাতে তাদের রাজি হতেই হতো। এটাই ছিল সবচেয়ে বড় বিষয়।’

ট্রাম্পের এই মন্তব্যের পর ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনার ক্ষেত্রে পরমাণবিক অস্ত্রের বিষয়টি দীর্ঘদিন ধরে বিবাদের কারণ হয়ে আছে।

এর আগে স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কংগ্রেসের এক শুনানিতে বলেন, পারমাণবিক কর্মসূচির যে বিষয়গুলো নিয়ে ইরান এক মাস আগেও কথা বলতো না, তারা এখন সেসব বিষয়ে আলোচনা করতেও রাজি হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জাপান সফর শেষে আজ রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, দাবি ট্রাম্পের

আপডেট সময় ০৪:১০:৪৬ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬