ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পাকিস্তানের ব্যর্থতার কারণ জানালেন রশিদ

আকাশ স্পোর্টস ডেস্ক : 

সাম্প্রতিক সময়ে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারছে না পাকিস্তান ক্রিকেট দল। বাংলাদেশের বিপক্ষে সদ্য শেষ হওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয় পাকিস্তান। দলের এমন ব্যর্থতার জন্য ক্রিকেটের কাঠামোগত দুর্বলতা নিয়ে প্রশ্ন তুললেন সাবেক ক্রিকেটার ও নির্বাচক হারুন রশিদ।

পাকিস্তানের হয়ে ২৩টি টেস্ট ও ১২টি ওয়ানডে খেলা হারুন রশিদ, ‘আপনি যখন কোনো সংস্করণে একজন অধিনায়ক নিয়োগ দেন, তখন নিশ্চয়ই অনেক চিন্তা-ভাবনা করেই তা করেন। তাহলে কীভাবে আপনি বারবার অধিনায়ক বদলান? এতে পাকিস্তান দল কীভাবে ধারাবাহিক ও স্থিতিশীল হবে?’

তিনি আরও বলেন, ‘পাকিস্তান ক্রিকেটে অনেক কিছু ঠিক করার প্রয়োজন আছে। নইলে আমরা আরও পিছিয়ে পড়ব। কারণ আমরা তরুণ প্রতিভাদের সঠিকভাবে গড়ে তুলতে পারছি না, আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রয়োজনীয় কোচিং ও অভিজ্ঞতাও তাদের দিতে পারছি না।’

বাংলাদেশে হোয়াইটওয়াশ হওয়ার জন্য ক্রিকেটারদের দুষছেন পাকিস্তানের কোচ সরফরাজ আহমেদ। তিনি বলেছেন, ‘আমাদের খেলা দেখেই বোঝা গিয়েছে, সকলে নিজেদের জন্য খেলেছে। দলকে জেতানোর কথা কারও মাথায় ছিল না। কিন্তু সকলে ভুলে গিয়েছে, এভাবে খেললে নিজেদেরও কোনও উন্নতি হয় না। দলও জেতে না। বাকি দলগুলোর দিকে তাকাতে হবে। সকলে সামনের দিকে এগোচ্ছে। আমরা পিছনের দিকে যাচ্ছি।’

অধিনায়ক শান মাসুদের উপর ক্ষুব্ধ সরফরাজ। মাসুদের অধিনায়কত্বে অনেক সমস্যা খুঁজে পেয়েছেন তিনি। বাংলাদেশের দুই তারকা ব্যাটসম্যান মুশফিকুর রহমান ও লিটন দাস আউট সিরিজে দুর্দান্ত ব্যাটিং করেন। অথচ তারা আউট হলেও পাকিস্তানের অধিনায়ক রিভিউ না নেওয়ায় হতাশ হন কোচ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পাকিস্তানের ব্যর্থতার কারণ জানালেন রশিদ

আপডেট সময় ০২:৫৫:৫২ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬