ঢাকা ০৩:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী ‘যুগপৎ আন্দোলনের সময় ঘোষিত ৩১ দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে’:মির্জা ফখরুল পুষ্টি ও সুস্বাস্থ্যেই গড়ে উঠবে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ: আমিনুল হক বাধ্যতামূলক অবসরে অতিরিক্ত ডিআইজি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাশেদ খাঁনের শ্রদ্ধা নিবেদন মার্কিন সেনা হত্যার জন্য ইরানকে বহুগুণ বেশি মূল্য চোকাতে হবে: ট্রাম্প প্রতিটি কর্মঘণ্টা ও করের প্রতিটি টাকার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে:জনপ্রশাসন উপদেষ্টা জমির উদ্দিন সরকার ছিলেন ‘জেন্টলম্যান ফর এক্সেলেন্স’: প্রধান বিচারপতি রোহিঙ্গা সংকট সমাধানে বিমসটেকের সক্রিয় ভূমিকা চায় ঢাকা কাপ্তাই হৃদে নিখোঁজ বিএনপি নেতার লাশ উদ্ধার

রূপপুরে ফ্ল্যাট থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

আকাশ জাতীয় ডেস্ক:  

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের ‘গ্রিন সিটি’ আবাসিক এলাকা থেকে লতিপভ (৪৪) নামে এক রুশ নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গত মঙ্গলবার রাতে গ্রিন সিটির একটি ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

আজ বুধবার সকালে ময়নাতদন্তের জন্য ওই রুশ নাগরিকের মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মৃত রুশ নাগরিকের নাম লতিপভ (৪৪)। তিনি রূপপুর বিদ্যুৎকেন্দ্রের একটি রুশ ঠিকাদারি প্রতিষ্ঠানে ‘কেমিক্যাল ওয়াটার অপারেটর’ হিসেবে কর্মরত ছিলেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুর রহমান জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে গ্রিন সিটি আবাসিক এলাকার ২১ নম্বর ভবনের ৮৪ নম্বর ফ্ল্যাটে লতিপভকে তার বিছানায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন সহকর্মীরা। তারা তাৎক্ষণিকভাবে বিষয়টি কর্তৃপক্ষকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি জানান, প্রাথমিকভাবে জানা গেছে, ওই রুশ নাগরিক দীর্ঘদিন ধরে হৃদরোগ ও ডায়াবেটিসজনিত সমস্যায় ভুগছিলেন। চিকিৎসাজনিত জটিলতার কারণেই তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

এই ঘটনায় ঈশ্বরদী থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের আনুষ্ঠানিকতা শেষে মরদেহ রাশিয়ায় ফেরত পাঠানোর জন্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী

রূপপুরে ফ্ল্যাট থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

আপডেট সময় ০২:৪৫:০০ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬