ঢাকা ১০:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

মোটরসাইকেলে বাসের ধাক্কা, প্রাণ গেল বাবা-মা-মেয়ের

আকাশ জাতীয় ডেস্ক:

বরিশালের গৌরনদীতে ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী একই পরিবারের ৩ জন নিহত হয়েছে। মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে মহাসড়কের বাটাজোর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মিজানুর রহমান জানান, ঢাকা থেকে বরিশালগামী তাজ আনন্দ পরিবহণের একটি বাস পেছন থেকে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী এবং তাদের সন্তান ঘটনাস্থলে নিহত হন।

নিহতরা হলেন- বরিশালের উজিরপুর উপজেলার আব্দুল হাকিম হাওলাদারের ছেলে ফিরোজ হাওলাদার (৩৬), তার স্ত্রী মনিরা বেগম (২৮) এবং শিশু কন্যা জান্নাত (১০)।

ধারনা করা হচ্ছে— ঈদ উপলক্ষে স্ত্রী সন্তানকে নিয়ে গ্রামের বাড়ি উজিরপুরে ফিরছিল পরিবারটি। ঘটনার পরপরই বাসের চালক বাসটি ফেলে রেখে পালিয়ে যান। এসময় বিক্ষুব্ধ জনতা বাসটি ভাঙচুর করে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা মিজানুর রহমান জানান, পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা এসে পৌঁছানোর পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী

মোটরসাইকেলে বাসের ধাক্কা, প্রাণ গেল বাবা-মা-মেয়ের

আপডেট সময় ০৪:৪০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬