ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

২ রানে ৬ উইকেট, নাবিলের বিশ্ব রেকর্ড

আকাশ স্পোর্টস ডেস্ক : 

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এক অবিশ্বাস্য বোলিং রেকর্ড গড়েছেন বতসোয়ানার মিডিয়াম পেসার নাবিল মাস্টার। মাত্র ২ রান খরচায় ৬ উইকেট শিকার করে বিশ্ব রেকর্ডের পাতায় নাম লিখিয়েছেন তিনি। উইজডেনের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

রোববার (২৪ মে) রাজধানী গ্যাবরোনের বতসোয়ানা ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে মালির মুখোমুখি হয়েছিল স্বাগতিক বতসোয়ানা। ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে নাবিলের বোলিং তোপে পড়ে মাত্র ৯.৪ ওভারে ২৪ রানেই গুটিয়ে যায় মালি ক্রিকেট দল। ম্যাচে বতসোয়ানার এই পেসার একাই বল হাতে মালিকে ধ্বংস করে দেন। তিনি ২.৪ ওভার বল করে ১টি মেডেনসহ মাত্র ২ রান দিয়ে তুলে নেন ৬টি উইকেট। ০.৭৫ ইকোনমি রেট ছিল তার।

মজার বিষয় হলো, নাবিলের এই ছয়টি উইকেটের প্রতিটিই এসেছে ‘জোড়ায় জোড়ায়’। ম্যাচের অষ্টম ওভারের প্রথম দুই বলে টানা দুটি উইকেট নেওয়ার পর, একই ওভারের শেষ বল এবং নবম ওভারের প্রথম বলে আরও দুটি উইকেট শিকার করেন তিনি। এরপর দশম ওভারের তৃতীয় ও চতুর্থ বলে মালির শেষ দুই ব্যাটারকে ফিরিয়ে ৬ উইকেট পূর্ণ করেন।

এই কীর্তির মাধ্যমে নাবিল ভেঙে দিয়েছেন সিঙ্গাপুরের বোলার হার্শা ভরদ্বাজের রেকর্ড। ২০২৪ সালে মঙ্গোলিয়ার বিপক্ষে মাত্র ৩ রান খরচায় ৬ উইকেট নিয়েছিলেন হার্শা।

টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম রান দিয়ে ছয় উইকেট নেয়ার তালিকায় আছেন আরও কয়েকজন তারকা বোলার। এর মধ্যে রয়েছেন দীপক চাহার (৭ রানে ৬ উইকেট; বাংলাদেশের বিপক্ষে), অজান্তা মেন্ডিস ও সিরাজুল ইদরুস।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে মিছিলের প্রস্তুতি: আ.লীগের চার কর্মী গ্রেপ্তার

২ রানে ৬ উইকেট, নাবিলের বিশ্ব রেকর্ড

আপডেট সময় ০৫:২০:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬