ঢাকা ১১:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন আমরা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি: হাসনাত আবদুল্লাহ চাঁদপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী হরমুজে প্রতিটি হামলার জন্য একটি করে ইরানি সেতু বা বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হবে: ট্রাম্প ২১ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২৫ হাজার ৭৬৮ কোটি ৫০ লাখ টাকা গত ১৭ বছর দেশে জনগণের নির্বাচিত সরকার ছিল না: খায়রুল কবির খোকন পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর

আইপিএলে বুমরাহর লজ্জার রেকর্ড

আকাশ স্পোর্টস ডেস্ক : 

নিজের ক্যারিয়ারে অসংখ্য সাফল্য আর রেকর্ড গড়া জাসপ্রিত বুমরাহ এবার আইপিএলে একেবারেই ভিন্ন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। এবার তার পারফরম্যান্স এতটাই বাজে ছিল যে, টি-টোয়েন্টি ইতিহাসে একটি অনাকাঙ্ক্ষিত রেকর্ডে নাম উঠে গেছে তার।

চলতি আইপিএলে ১৩ ম্যাচে মাত্র ৪ উইকেট নিতে পেরেছেন বুমরাহ। ২৯৪ বল করে তিনি রান দিয়েছেন ৪১০। ফলে তার বোলিং গড় দাঁড়িয়েছে ১০২.৫০, যা একটি লজ্জাজনক মাইলফলক।

টি-টোয়েন্টি ক্রিকেটে অন্তত ২৫০ বল করা বোলারদের মধ্যে এক সিরিজ বা টুর্নামেন্টে বোলিং গড় শতকের ঘরে পৌঁছানো প্রথম বোলার এখন বুমরাহ। এর আগে এই অনাকাঙ্ক্ষিত তালিকায় শীর্ষে ছিলেন ভারতেরই প্রজ্ঞাণ ওঝা, যিনি ২০১৪ আইপিএলে ৯৫ গড় করেছিলেন।

এরপর রয়েছে বেনি হাওয়েল, তিনি ২০২২ বিপিএলে ৮৬.২৫ গড় নিয়ে বাজে পারফরম্যান্স করেছিলেন।

আইপিএলের আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা বুমরাহর কাছ থেকে এমন পারফরম্যান্স ছিল একেবারেই অপ্রত্যাশিত।

তবে মৌসুমের শুরু থেকেই তিনি ছিলেন ছন্দহীন। প্রথম পাঁচ ম্যাচে কোনো উইকেট না পাওয়ায় তার আইপিএল ক্যারিয়ারে নতুন পরিস্থিতি তৈরি হয়। এরপরও ধারাবাহিকতা খুঁজে পাননি তিনি, এক ম্যাচে উইকেট পেলেও পরের কয়েক ম্যাচে আবার থেকেছেন উইকেটশূন্য।

পুরো মৌসুমে তার পারফরম্যান্সে ভুগেছে দল মুম্বাই ইন্ডিয়ান্সও। তারা পয়েন্ট টেবিলের নবম স্থানে থেকে আসর শেষ করে।

মুম্বাইয়ের কোচ মাহেলা জয়াবর্ধনে জানিয়েছেন, পুরো মৌসুমজুড়েই হালকা চোট নিয়ে খেলেছেন বুমরাহ, যা তার পারফরম্যান্সে প্রভাব ফেলেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন

আইপিএলে বুমরাহর লজ্জার রেকর্ড

আপডেট সময় ০২:৫০:২০ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬