ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভারত-পাকিস্তানকে হারানোই বাংলাদেশের লক্ষ্য

আকাশ স্পোর্টস ডেস্ক :

আগামী ১২জুন নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু ৫ জুলাই ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে। টুর্নামেন্টের ১০ম আসরের আয়োজক দেশ ইংল্যান্ড।

২০ ওভারের এই বৈশ্বিক প্রতিযোগিতায় অংশ নিতে ২৪ ও ২৬ মে দুই ভাগে দেশ ছাড়বে নারী ক্রিকেট দল। বিশ্বকাপের আগে স্কটল্যান্ড সফরে গিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ দল। ৫ জুন বিশ্বকাপ ভেন্যু ইংল্যান্ডে পৌঁছাবে নিগাররা।

বিশ্বকাপে বাংলাদেশ দলের টার্গেট প্রসঙ্গে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, নেদারল্যান্ডস ও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ জেতার সম্ভাবনা অনেক বেশি। আর দুটি দলের কথা যদি বলি– ভারত ও দক্ষিণ আফ্রিকা। কারণ ভারতের বিপক্ষে আগে জিতেছি। এজন্য বলছি। দক্ষিণ আফ্রিকাকেও হারিয়েছি, এ কারণে একটা আত্মবিশ্বাস থাকবে। এর থেকে অন্তত একটি ম্যাচ জেতার সম্ভাবনা থাকবে আমরা ভালো ক্রিকেট খেলতে পারলে।

বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলা প্রসঙ্গে জ্যোতি বলেন, আমার কাছে মনে হয় স্কটল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলা বিরাট সুযোগ নিজেদের প্রস্তুতির জন্য। বিগত সময়ে টি২০ বা ওয়ানডে বিশ্বকাপ খেলার আগে প্রস্তুতি টুর্নামেন্ট পাইনি। যেটা আক্ষেপ ছিল।

নিগার আরও বলেন, এবার শ্রীলঙ্কার সঙ্গে একটি সিরিজ খেলেছি। ত্রিদেশীয় সিরিজ ছাড়াও দুটি প্রস্তুতি ম্যাচ খেলে বিশ্বকাপে নামব। এবার প্রস্তুতি নিয়ে অজুহাত দেওয়ার সুযোগ নেই। বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার দারুণ একটা সুযোগ। ত্রিদেশীয় টুর্নামেন্টটা জিতে বিশ্বকাপে যেতে পারলে খুব ভালো হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ভারত-পাকিস্তানকে হারানোই বাংলাদেশের লক্ষ্য

আপডেট সময় ০৬:৩৫:২৯ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬