ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের চেতনা এই প্রজন্ম হারিয়ে ফেললে জাতি ক্ষতিগ্রস্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক : বাণিজ্যমন্ত্রী ইতালির স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় নির্যাতন, মাদারীপুরে প্রতারণার শিকার অর্ধশতাধিক যুবক আবাসিক হোটেলে স্ত্রী হত্যা: স্বামীর যাবজ্জীবন দলের দুঃসময়ের ত্যাগীদের মূল্যায়নের আশ্বাস প্রধানমন্ত্রীর প্রযুক্তির সঠিক ব্যবহার শিখিয়ে শিশু-কিশোরদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে : ববি হাজ্জাজ প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিট ও লাউঞ্জসহ বিশেষ সুবিধা অন্তর্ভুক্ত করা হবে আরও ৪ শিশুর প্রাণ গেল, হাম ও উপসর্গে মোট মৃত্যু ৮০০ ছুঁই ছুঁই মোদি-শাহ’র পদত্যাগ দাবি রাহুল গান্ধীর

টানা পাঁচ জয়, রেকর্ড গড়লেন জর্জিয়ার বাংলাদেশি বংশোদ্ভূত সিনেটর শেখ রহমান

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে টানা পঞ্চমবারের মতো জয় পেয়েছেন বাংলাদেশ বংশোদ্ভূত মার্কিন আইনপ্রণেতা শেখ রহমান। ডেমোক্রেটিক দলের অভ্যন্তরীণ এই প্রাইমারি নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বী রবিন এমিলিয়া ম্যাককয়কে পরাজিত করে নিজের আসনটি ধরে রেখেছেন।

বুধবার প্রকাশিত চূড়ান্ত ফলাফল অনুযায়ী, শেখ রহমান শতকরা ৫৪ দশমিক ৪৯ ভাগ ভোট পেয়ে বিজয়ী হন।

এবারের নির্বাচনী প্রচারণায় শেখ রহমান মূলত কর্মজীবী পরিবারের অধিকার রক্ষা, মানসম্মত শিক্ষার প্রসার, স্বাস্থ্যসেবার সহজলভ্যতা এবং নতুন অর্থনৈতিক সুযোগ সৃষ্টির ওপর জোর দিয়েছিলেন।

এই বিজয়ের পর যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রান্তে বসবাসরত বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির সদস্যরা তাকে অভিনন্দন জানিয়েছেন। প্রবাসীদের মতে, এই জয় মার্কিন রাজনীতিতে অভিবাসীদের প্রতিনিধিত্ব ও অধিকার আদায়ের লড়াইয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক। নির্বাচনে জয়লাভের পর শেখ রহমান তার নির্বাচনী এলাকার সকল সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং বৈচিত্র্যময় জনগোষ্ঠীর অধিকার রক্ষায় নিরলসভাবে কাজ করে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

শেখ রহমান ২০১৯ সাল থেকে জর্জিয়ার ৫ নম্বর স্টেট সিনেট ডিস্ট্রিক্টের প্রতিনিধিত্ব করে আসছেন। সে সময় প্রথম মুসলিম এবং প্রথম বাংলাদেশি-আমেরিকান হিসেবে জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হয়ে তিনি ইতিহাস সৃষ্টি করেছিলেন।

বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার সরারচর গ্রামে জন্ম নেওয়া শেখ রহমান ১৯৮১ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেখানে নর্থ ক্যারোলাইনার সেন্ট্রাল পিডমন্ট কমিউনিটি কলেজ থেকে পড়াশোনা শেষ করার পর তিনি ইউনিভার্সিটি অব জর্জিয়া থেকে উচ্চতর ডিগ্রি লাভ করেন।

উল্লেখ্য, তার ছোটো ভাই শেখ মজিবুর রহমান ইকবাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৫ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয় লাভ করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুক্তিযুদ্ধের চেতনা এই প্রজন্ম হারিয়ে ফেললে জাতি ক্ষতিগ্রস্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী

টানা পাঁচ জয়, রেকর্ড গড়লেন জর্জিয়ার বাংলাদেশি বংশোদ্ভূত সিনেটর শেখ রহমান

আপডেট সময় ০৩:২৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬