ঢাকা ০২:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রোমে ‘মেলোডি’ ম্যাজিক, ভাইরাল মোদি-মেলোনির ছবি

আকাশ আন্তর্জাতিক ডেস্ক : 

পাঁচ দেশ সফরের শেষ পর্বে ইটালিতে পা রেখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর রোমে পৌঁছতেই দু’দেশের রাষ্ট্রপ্রধানের বন্ধুত্ব নেটপাড়ায় আবারও আলোচনায়। মোদির সফরের পঞ্চম ও শেষ পর্বের অংশ হিসেবে রোমে পৌঁছানো পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।

এরপর দুই রাষ্ট্রপ্রধান একসঙ্গে নৈশভোজে অংশ নেন এবং গাড়িতে চড়ে রোম শহর পরিদর্শন করেন। নৈশভোজের পর তারা যান রোমের ঐতিহাসিক কলোসিয়ামে। নৈশালোকে ঝলমলে কলোসিয়ামের সামনে মোদির সঙ্গে একটি চমৎকার সেলফি তুলে মেলোনি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এক্সে (সাবেক টুইটার) পোস্ট করে লেখেন, ‘রোমে স্বাগত বন্ধু।’

অন্যদিকে মোদিও এই সফরের একাধিক ছবি শেয়ার করে জানান, প্রথমদিনেই তাদের মধ্যে বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় হয়েছে। তিনি লিখেন, আমরা বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেছি। আজকের বৈঠকের জন্য আমি অপেক্ষা করছি, যেখানে ভারত-ইতালি বন্ধুত্ব আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা অব্যাহত থাকবে।

বিশ্ব কূটনীতিতে তাদের রসায়ন সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। ইন্টারনেট দুনিয়ায় তাদের ঘিরে ‘মেলোডি’ (Meloni + Modi) হ্যাশট্যাগ ‘#Melodi’ আবারও আলোচনায়। ইতালির চমৎকার রাস্তার ব্যাকগ্রাউন্ডে তোলা এই দুই বিশ্বনেতার ছবি ইন্টারনেটে রাতারাতি ভাইরাল হয়েছে।

বিশ্লেষকদের মতে, এই সাক্ষাৎ ভারত-ইতালি সম্পর্ককে আরও জোরদার করার ইঙ্গিত দেয় এবং বাণিজ্য, কৌশলগত সহযোগিতা ও বৈশ্বিক অংশীদারিত্বে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে।

এর আগে ২০২৪ সালের জুনে জি-৭ সম্মেলনে অংশ নিতে ইতালি সফর করেছিলেন মোদি। সেই জি-৭ সম্মেলনের সময় মেলোনি মোদীর সঙ্গে একটি সেলফি ও ভিডিও শেয়ার করেছিলেন। ছবিতে দুই নেতাকে হাসিমুখে দেখা যায়। ভিডিওতে তারা ক্যামেরার দিকে হাত নেড়ে শুভেচ্ছা জানান এবং মেলোনি বলেন, মেলোডি টিম থেকে হ্যালো। মেলোডি শব্দটি গত বছর মোদী ও মেলোনির বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রোমে ‘মেলোডি’ ম্যাজিক, ভাইরাল মোদি-মেলোনির ছবি

আপডেট সময় ০১:২৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬