ঢাকা ০৩:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভাবির কাছে খাবার না পেয়ে ৭ ঘর ভাঙচুর, শিশুসহ ৫ জনকে কুপিয়ে জখম

আকাশ জাতীয় ডেস্ক: 

নারায়ণগঞ্জের ফতুল্লায় ভাবির কাছে খাবার চেয়ে না পেয়ে সাতটি ঘরে হামলা ও ভাঙচুর চালিয়েছেন আব্দুল মালেক (২৭) নামে এক যুবকের বিরুদ্ধে। এ সময় তিনি ভাবি, ভাতিজিসহ পাঁচজনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (১৮ মে) দুপুরে ফতুল্লার মাসদাইর গাবতলী এলাকায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য তোফাজ্জলের বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত মালেককে আটক করেছে।

আহতরা হলেন— রেনুভা বেগম (৩৫), জেনুফা আক্তার (৩০), লামিয়া আক্তার মীম (৬), খাদিজা আক্তার (১৮) ও খোকা মিয়া (৫৩)। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুল মালেক দীর্ঘদিন ধরে বেকার এবং মাদকাসক্ত। এ কারণে পরিবারের সদস্যরা তাকে এড়িয়ে চলতেন। সোমবার দুপুরে তিনি ভাবি রেনুভা বেগমের কাছে ভাত চান। খাবার না পেয়ে ক্ষিপ্ত হয়ে প্রথমে রেনুভা বেগম ও তার মেয়ে মীমকে বটি দিয়ে কুপিয়ে জখম করেন। পরে ঘরের আসবাবপত্র ভাঙচুর শুরু করেন।

এরপর পাশের আরও ছয়টি ঘরে হামলা চালিয়ে দরজা-জানালা ও টিনের বেড়া ভাঙচুর করেন। বাধা দিতে গেলে আরও দুই নারী ও এক বৃদ্ধ প্রতিবেশীকেও কুপিয়ে আহত করেন বলে অভিযোগ রয়েছে।

আহত খোকা মিয়া বলেন, মালেক একাই ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে। এরপর ঘরের জিনিসপত্র ভাঙচুর করে নারী ও শিশুদের ওপর হামলা চালায়। আমাকে দেখে হাতেও কোপ দেয়। পরে দৌড়ে পাশের মাদ্রাসায় গিয়ে প্রাণে বাঁচি।

বাড়ির মালিক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য তোফাজ্জল বলেন, মালেক তার বড় ভাই ও ভাবির সঙ্গে ভাড়া থাকতেন। তিনি কোনো কাজ করতেন না এবং মাদকাসক্ত বলে শুনেছেন। পারিবারিক ক্ষোভ থেকেই এ হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম জানান, অভিযুক্ত মালেককে আটক করা হয়েছে। আহতদের চিকিৎসা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ভাবির কাছে খাবার না পেয়ে ৭ ঘর ভাঙচুর, শিশুসহ ৫ জনকে কুপিয়ে জখম

আপডেট সময় ১০:১০:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬