ঢাকা ০৩:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নিষিদ্ধ ছাত্রলীগ নেতার রগ কেটে দিল দুর্বৃত্তরা

আকাশ জাতীয় ডেস্ক:

চট্টগ্রামের সীতাকুণ্ডে ছাত্রলীগ (বর্তমানে নিষিদ্ধ) নেতা জাকারিয়া হাসান জিলহানকে বাড়ি থেকে ডেকে নিয়ে পায়ের রগ কেটে ও কুপিয়ে মারাত্মক আহত করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৬ মে) রাত ৮টার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদের সামনে পুকুরপাড়ে নিয়ে জিলহানকে দলের প্রতিপক্ষরা কুপিয়ে ও পায়ের রগ কেটে ফেলে যায়। জিলহান ছাত্রলীগের সীতাকুণ্ড ডিগ্রি কলেজ শাখার সহ-সভাপতি। তিনি ওই এলাকার স্থানীয় বাসিন্দা।

চিকিৎসকের বরাতে জিলহানের স্বজনরা জানান, শনিবার রাতে প্রথমে তাকে স্থানীয়রা উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান। পরে শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে ঢাকায় চিকিৎসার জন্য পাঠানো হয়। বর্তমানে তিনি ঢাকার একটি হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছেন।

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেন জানান, শনিবার রাত ৯টার দিকে মুমূর্ষ অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। শরীরের বিভিন্ন স্থানে এমন ক্ষত রয়েছে যে সেলাই দেওয়ার মতো অবস্থাও ছিল না। তার পায়ের রগ কাটা ছিল।

সীতাকুণ্ড থানার ওসি মো. মাহিনুল ইসলাম জানান, প্রতিবেশীর সঙ্গে বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে। এখনো কেউ কোনো অভিযোগ করেননি। খবর পেয়ে পুলিশ ঘটনার তদন্তে কাজ শুরু করেছে। হামলাকারী ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তবে নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির কিছু নেতা বলছেন, জায়গা দখল, পাহাড় কাটাসহ নানা বিষয়ে ফেসবুকে সরব ছিলেন জিলহান। এছাড়া দলীয় বিভিন্ন কর্মসূচির পোস্টও দিতেন তিনি। এ কারণে প্রতিপক্ষ ক্ষুদ্ধ হয়ে তার ওপর হামলা চালিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নিষিদ্ধ ছাত্রলীগ নেতার রগ কেটে দিল দুর্বৃত্তরা

আপডেট সময় ০৯:৪৫:১৯ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬