ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬ দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ

কৃষক কার্ডে ১০ ধরনের সুবিধা পাবেন কৃষকরা: চিফ হুইপ

আকাশ জাতীয় ডেস্ক:

জাতীয় সংসদের চিফ হুইপ ও বিএনপির সংসদ সদস্য নুরুল ইসলাম মনি বলেছেন, দেশের সব মানুষ যেন খেয়ে-পরে ভালো থাকতে পারে সেজন্য বর্তমান সরকারের পক্ষ থেকে চাষিদের মাঝে কৃষক কার্ড দেওয়া শুরু হয়েছে। এর মাধ্যমে কৃষকরা ১০ ধরনের সুবিধা পাবেন।

বরগুনা শিল্পকলা একাডেমিতে কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, কৃষক কার্ডের সুবিধা বাস্তবায়ন হলে ফসলের উৎপাদন বাড়বে। এতে কৃষকরা লাভবান হবেন এবং খাদ্য উদ্বৃত্তে পরিণত হবে দেশ।

চিফ হুইপ বলেন, আমরা আর চুয়াত্তরের দুর্ভিক্ষ দেখতে চাই না। এজন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উপলব্ধি করেছিলেন, ফসল উৎপাদনে পানি ব্যবস্থাপনা সহজতর করার জন্য খাল খনন খুবই গুরুত্বপূর্ণ। আমরা সে কর্মসূচি হাতে নিয়েছি। পাশাপাশি কৃষকদের দশ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তাছলিমা আক্তার।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম হোসেন, পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. নুরুল আমিন ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উপ-পরিচালক রথীন্দ্র নাথ বিশ্বাস।

উল্লেখ্য, তিনদিনের এ মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে। কৃষি তথ্য সার্ভিসের সৌজন্যে মেলায় কৃষিবিষয়ক চলচ্চিত্র প্রদর্শনের ব্যবস্থা করা হয়। আগামী ১৬ মে পর্যন্ত এ মেলা চলবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক

কৃষক কার্ডে ১০ ধরনের সুবিধা পাবেন কৃষকরা: চিফ হুইপ

আপডেট সময় ১১:১০:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬