ঢাকা ০৫:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ড্রেন ও খালে ময়লা না ফেলার আহ্বান ডিএনসিসি প্রশাসকের

আকাশ জাতীয় ডেস্ক:

ডেন ও খাল ময়লা ফেলার জায়গা নয় বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। সেইসঙ্গে রাজধানীর বাসিন্দাদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার রাজধানীর কালসিতে সাংবাদিক কলোনি খাল পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

ডিএনসিসি প্রশাসক বলেন, গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসী কষ্ট করবে এটা হতে পারে না। জনগণের টাকা অপচয় করে প্রতিদিন খাল পরিষ্কার করা হবে, আর আবারও তা আগের অবস্থায় ফিরে যাবে, সেটি মেনে নেওয়া হবে না।

তিনি বলেন, অবৈধভাবে যারা খালের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করেছেন, তারা নির্দিষ্ট সময়ের মধ্যে সেগুলো অপসারণ না করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। আপাতত আগামী এক সপ্তাহ খালটি পরিষ্কার করা হবে, যেন এলাকাবাসী সাময়িকভাবে জলাবদ্ধতা থেকে মুক্তি পায়। পাশাপাশি স্থায়ী সমাধানের জন্য সংশ্লিষ্ট বাড়ির মালিক সমিতি ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আলোচনা করা হবে।

শফিকুল ইসলাম খান বলেন, দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনার কারণে খালটিতে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। একাধিকবার পরিষ্কার করার পরও অল্প সময়ের মধ্যে আগের অবস্থায় ফিরে যায়। তাই বিষয়টির স্থায়ী সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে। এলাকাবাসীকে জলাবদ্ধতা থেকে মুক্তি দিতে খাল উদ্ধার এবং ড্রেনেজ ব্যবস্থা সচল রাখার বিকল্প নেই।

এ সময় খাল ও ড্রেনে ময়লা ফেলা নিয়ে ক্ষোভ প্রকাশ করে ডিএনসিসি প্রশাসক বলেন, ড্রেন বা খাল ময়লা ফেলার জায়গা নয়। স্থানীয় বাসিন্দাদেরও দায়িত্বশীল হতে হবে।

সবাই সচেতন না হলে শুধু পরিষ্কার কার্যক্রম চালিয়ে স্থায়ী সমাধান সম্ভব নয় বলেও মন্তব্য করেন শফিকুল ইসলাম।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ড্রেন ও খালে ময়লা না ফেলার আহ্বান ডিএনসিসি প্রশাসকের

আপডেট সময় ০৫:২৫:২১ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬