ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সীমান্ত হত্যা বাড়লে লং মার্চ করার হুঁশিয়ারি নাসীরুদ্দীন পাটওয়ারীর রোহিঙ্গা সমস্যা সমাধানে ওআইসির সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে চাইলে ভারতের সঙ্গে আলোচনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পলকের হাড় ভাঙা বা সরে যাওয়ার প্রমাণ মেলেনি:এমআরআই রিপোর্ট সরকারি কর্মসূচি বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ কৃষিমন্ত্রীর ‘পেটোয়া বাহিনী’ থেকে ভাবমূর্তি পুনরুদ্ধার করেছে পুলিশ: আইজিপি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি বাতিলের দাবি জমিয়তের, বিক্ষোভের ডাক নারায়ণগঞ্জে পোশাক কারখানার স্টোররুমে মিলল কর্মকর্তার ঝুলন্ত মরদেহ বিজয় দিবসে শাহজালালের থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা রয়েছে : আফরোজা খানম আন্দোলনের ছবি কোনোভাবেই অপরাধের লাইসেন্স হতে পারে না : ভূমি প্রতিমন্ত্রী

নতুন ক্রিকেট লিগে দলের মালিক হলেন দ্রাবিড়

আকাশ স্পোর্টস ডেস্ক :

ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগের (ইটিপিএল) ডাবলিন গার্ডিয়ান্সের মালিক হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে ভারতের কিংবদন্তি রাহুল দ্রাবিড়কে। সোমবার এক অনুষ্ঠানে ছয় দলের ফ্র্যাঞ্চাইজি তালিকা পূর্ণ হলো।

দ্রাবিড় বলেন, ‘ইটিপিএল আমাকে আকৃষ্ট করেছে এর বৃহত্তর উদ্দেশ্যের কারণে। ইউরোপে ক্রিকেটের বিকাশে সাহায্য করা, আয়ারল্যান্ড ও ইউরোপ জুড়ে তরুণ প্রতিভাদের জন্য পথ তৈরি করা, এটাই আমাকে এখানে টেনেছে। ডাবলিনে ক্রিকেটের প্রতি আবেগ আছে এবং প্রসারের সম্ভাবনাও প্রচুর। পরের প্রজন্ম গড়ে তোলা সব সময়ই আমার কাছে গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি ইটিপিএল এই যাত্রায় অর্থবহ ভূমিকা রাখতে পারবে।’

ডাবলিন গার্ডিয়ান্সের অধিনায়কত্ব করবেন ভারতের সাবেক অলরাউন্ডার আর অশ্বিন। দলটি বেলফাস্ট, এডিনবরা, গ্লাসগো, রটারডাম ও আমস্টারডামের দলের বিপক্ষে খেলবে।

ক্রিকেট আয়ারল্যান্ড, ক্রিকেট স্কটল্যান্ড ও রয়্যাল ডাচ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে অংশীদারিত্বে চালু হওয়া এই লিগে দেশের সীমানা পেরিয়ে একটি ফ্র্যাঞ্চাইজি মডেল চালু হচ্ছে। লিগে মিচেল মার্শ, টিম ডেভিড, মিচেল স্যান্টনার, লিয়াম লিভিংস্টোন, গ্লেন ম্যাক্সওয়েল, ফাফ দু প্লেসিস ও হাইনরিখ ক্লাসেনের মতো আন্তর্জাতিক তারকারা খেলবেন বলে আশা করা হচ্ছে। লিগের উদ্বোধনী মৌসুম ২৬ আগস্ট থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

অনুষ্ঠানে ইটিপিএলের সহপ্রতিষ্ঠাতা অভিষেক বচ্চন, সৌরভ ব্যানার্জি, প্রিয়ঙ্কা কৌল ও ধীরাজ মালহোত্রা উপস্থিত ছিলেন। এছাড়া ক্রিকেট আয়ারল্যান্ডের চেয়ারম্যান ব্রায়ান ম্যাকনিস, সিইও সারাহ কিন, ক্রিকেট নেদারল্যান্ডসের হাই পারফরম্যান্স পরিচালক রোল্যান্ড লেফেব্রে এবং ক্রিকেট স্কটল্যান্ডের সিইও ট্রুডি লিন্ডব্লেডও ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সীমান্ত হত্যা বাড়লে লং মার্চ করার হুঁশিয়ারি নাসীরুদ্দীন পাটওয়ারীর

নতুন ক্রিকেট লিগে দলের মালিক হলেন দ্রাবিড়

আপডেট সময় ০৩:১০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬