ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬ দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়

আকাশ স্পোর্টস ডেস্ক :

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ ক্রিকেট দল। এনিয়ে টানা তিন টেস্টে পাকিস্তানকে হারাল বাংলাদেশ। দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের এটি প্রথম এবং ঐতিহাসিক জয়।

নাহিদ রানার ম্যাজিকে পাকিস্তানের বিপক্ষে জয় পেল টাইগাররা। ঢাকা টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে পরাজিত করে বাংলাদেশ। এই জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা।

আগামী ১৬ মে সিলেটে শুরু হবে সিরিজের দ্বিতীয় শেষ টেস্ট ম্যাচ।

গত শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। আগে ব্যাট করতে নেমে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর (১০১) সেঞ্চুরি আর সাবেক দুই অধিনায়ক মুমিনুল হক (৯১) ও মুশফিকুর রহিমের (৭১) জোড়া ফিফটিতে ভর করে প্রথম ইনিংসে বাংলাদেশ করে ৪১৩ রানে।

জবাবে ব্যাট করতে নেমে অভিষিক্ত আজান আওয়াইসের (১০৩) সেঞ্চুরি আর আব্দুল্লাহ ফজল (৬০), মোহাম্মদ রিজওয়ান (৫৯), সালমান আলি আগার ৯৫৮) ফিফটিতে ভর করে ৩৬৮ রান করে পাকিস্তান। বাংলাদেশ দলের হয়ে ৫ উইকেট নেন মিরাজ। ২টি করে উইকেট নেন তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম।

প্রথম ইনিংসে পাওয়া ২৭ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (৮৬) ও সাবেক অধিনায়ক মুমিনুল হক সৌরভের (৫৬) ফিফটিতে ভর করে ৯ উইকেট ২৪০ রান করে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।

আজ মঙ্গলবার টেস্টের পঞ্চম ও শেষ দিনের মধ্যাহ্ন ভোজের ঠিক আগে ব্যাট করতে নেমে দিনের খেলার শেষ মুহূর্তে ১৬৩ রানে অলআউট হয় পাকিস্তান। ১৫০ রানের জয়ে ৫ উইকেট নেন বাংলাদেশ দলের তরুণ পেসার নাহিদ রানা।

Tag :
আপলোডকারীর তথ্য

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে বিনামূল্যে হুইলচেয়ার সেবা চালু

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়

আপডেট সময় ০৪:৫০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬