ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক : বাণিজ্যমন্ত্রী আবাসিক হোটেলে স্ত্রী হত্যা: স্বামীর যাবজ্জীবন দলের দুঃসময়ের ত্যাগীদের মূল্যায়নের আশ্বাস প্রধানমন্ত্রীর প্রযুক্তির সঠিক ব্যবহার শিখিয়ে শিশু-কিশোরদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে : ববি হাজ্জাজ প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিট ও লাউঞ্জসহ বিশেষ সুবিধা অন্তর্ভুক্ত করা হবে আরও ৪ শিশুর প্রাণ গেল, হাম ও উপসর্গে মোট মৃত্যু ৮০০ ছুঁই ছুঁই মোদি-শাহ’র পদত্যাগ দাবি রাহুল গান্ধীর শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না: সরোয়ার তুষার বিএনপি সরকার হাওয়ায় ভেসে আসেনি: আযম খান ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী

জামিনে এসে হামলার শিকার হয়ে হত্যা মামলার আসামির মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক:

কুমিল্লার তিতাস উপজেলায় হামলার শিকার হয়ে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ নেতা জহির মোল্লা (৩০) হত্যা মামলার এক আসামির মৃত্যু হয়েছে।

সোমবার (১১ মে) রাতে ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়ার পর অ্যাম্বুলেন্স থেকে থেকে নামানোর সময় আব্দুল লতিফ ভূঁইয়ার (৪৫) মৃত্যু হয়। এর আগে রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মানিককান্দি গ্রামে হামলার শিকার হন তিনি।

আব্দুল লতিফ ভূঁইয়া উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের মানিককান্দি গ্রামের মৃত ধনু ভুইয়ার ছেলে ।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ভিটিকান্দি ইউনিয়নের মানিককান্দি এলাকার সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মোল্লার সঙ্গে সাইফুল মেম্বারের লোকজনের আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ২০২২ সালের ৬ ডিসেম্বর দুইপক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবুল হোসেন মোল্লার ছেলে ভিটিকান্দি ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মো.জহিরুল ইসলাম মোল্লাকে কুপিয়ে হত্যা করা হয়। ওই হত্যা মামলায় লতিফ আসামি ছিলেন। জামিনে মুক্ত হয়ে তিনদিন আগে এলাকায় ফেরেন তিনি।

তিতাস থানা ওসি মো.মমিরুল হক বলেন, ৯৯৯ খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় লতিফকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে পঙ্গু হাসপাতালে পাঠাই। সেখানে চিকিৎসাধীন রাত ১২টার দিকে তার মৃত্যু হয়। জড়িতদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে বলে জানান ওসি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক : বাণিজ্যমন্ত্রী

জামিনে এসে হামলার শিকার হয়ে হত্যা মামলার আসামির মৃত্যু

আপডেট সময় ০২:১০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬