ঢাকা ০৪:২০ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোনামি ‘ফুল টাইম পেইড এজেন্ট’ হিসেবে কাজ করেছেন: কাদের সিরাজগঞ্জে ঘরে সিঁধ কেটে ঢুকে বৃদ্ধকে কুপিয়ে হত্যা, আটক ১ মুখোশ পরে এসে টর্চলাইট জ্বালিয়ে জামায়াত কর্মীকে গুলি কাঠমান্ডু বিমানবন্দরে অবতরণের সময় উড়োজাহাজের চাকায় আগুন বাজার সিন্ডিকেট ভাঙতে এআই নজরদারিতে যাবে সরকার: বাণিজ্যমন্ত্রী ভারতীয়দের ১ বছর স্বর্ণ না কেনার আহ্বান মোদির জামিন পেলেন ইরানের নোবেলজয়ী নার্গিস মোহাম্মদী, হাসপাতালে ভর্তি ঢাবির সহকারী প্রক্টর মোনামির পদত্যাগ নারায়ণগঞ্জে ফের গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৪ জন দগ্ধ পুলিশ বাহিনীতে চেইন অব কমান্ড ভাঙলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

মুখোশ পরে এসে টর্চলাইট জ্বালিয়ে জামায়াত কর্মীকে গুলি

আকাশ জাতীয় ডেস্ক: 

নোয়াখালীর বেগমগঞ্জে নিজ বাড়ির সামনে দুর্বৃত্তদের গুলিতে মাইনুল ইসলাম মাহিন (২৫) নামে এক জামায়াত কর্মী আহত হয়েছেন। রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আমানউল্লাহপুর ইউনিয়নের আইয়ুবপুর গ্রামে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মাহিন ওই গ্রামের আবুল হোসেনের ছেলে।

বেগমগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

আহত যুবকের ভাই মো. শিহাব উদ্দিন বলেন, ‘রাত সাড়ে ১১টার দিকে মাহিনসহ আমরা ৪-৫ জন বাড়ির পাশে চা দোকানের সামনে আড্ডা দিচ্ছিলাম। ওই সময় দুটি সিএনজিচালিত অটোরিকশায় মুখোশ পরে আসে চার থেকে পাঁচজন অস্ত্রধারী। তারা হঠাৎ এসে টর্চলাইটের আলো জ্বালিয়ে মাহিনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। প্রথম গুলিটি তার ডান পায়ের হাঁটুতে লাগলে তিনি মাটিতে পড়ে যান। পরে একই স্থানে আরও একটি গুলি করা হয়। এরপর হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকায় পাঠানো হয়েছে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।’

তিনি জামায়াতে ইসলামীর রাজনীতির সাথে জড়িত বলে জানান শিহাব। বাড়ির পাশে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে তার।

বেগমগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবদুর রহিম বলেন, ‘অজ্ঞাত কয়েকজন সিএনজিযোগে এসে আমাদের কর্মী মাহিনকে গুলি করে পালিয়ে গেছে। এটি রাজনৈতিক প্রতিহিংসার ঘটনা হতে পারে বলে আমরা ধারণা করছি।’

বেগমগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো. হাবীবুর রহমান বলেন, ‘এলজি থেকে রাবার বুলেট ছোড়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখান থেকে একটি খালি কার্তুজ উদ্ধার করা হয়েছে। আহত ব্যক্তি কাউকে শনাক্ত করতে পারেননি। ঘটনাটির তদন্ত চলছে। হামলাকারীদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে।’

অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) এএনএম ইমরান খাঁন জানান, ঘটনার পরপরই তিনি পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আহত ব্যক্তির কাছ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি। সারারাত ওই এলাকায় পুলিশ কাজ করেছে। অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক দল মাঠে রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোনামি ‘ফুল টাইম পেইড এজেন্ট’ হিসেবে কাজ করেছেন: কাদের

মুখোশ পরে এসে টর্চলাইট জ্বালিয়ে জামায়াত কর্মীকে গুলি

আপডেট সময় ০২:১৫:৪১ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬