ঢাকা ১০:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঢাকায় অপহরণের পর কলেজছাত্রকে হত্যা

আকাশ জাতীয় ডেস্ক: 

ঢাকায় অপহরণ ও হত্যাকাণ্ডের শিকার এক যুবকের লাশ হবিগঞ্জের মাধবপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ মে) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের আন্দিউড়া উম্মেতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের অদূরে লাশটি উদ্ধার করা হয়।

মৃত মো. ফরহাদ হোসেন মাহির (২৩) ঢাকার উত্তরখান থানার চাঁনপাড়া এলাকার আব্দুল আউয়ালের ছেলে। তিনি ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উত্তরা শাখার শিক্ষার্থী ছিলেন।

পুলিশ সূত্র জানায়, ৩০ এপ্রিল রাতে পূর্বপরিকল্পিতভাবে দুর্বৃত্তরা ফরহাদকে অপহরণ করে। পরে তাকে বাড্ডা থানার আফতাবনগরের একটি নির্জন কক্ষে নিয়ে শারীরিক নির্যাতনের পর হত্যা করা হয় বলে ধারণা করছে পুলিশ।

এ ঘটনায় পুলিশ মৃদুল সরকার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মাধবপুর থানার ওসি সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ঢাকায় অপহরণের পর কলেজছাত্রকে হত্যা

আপডেট সময় ০৪:০৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬