ঢাকা ১০:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাঙামাটিতে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

আকাশ জাতীয় ডেস্ক: 

রাঙামাটিতে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছেন।

সোমবার দুপুর আড়াইটার দিকে শহরের কাঁঠালতলী এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন মো. নাহিদুল আলম, মো. ইউনুছ মানিক ও মো. নূরুল ইসলাম জিন্নাত।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় দুই পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরে বিকেল ৪টার দিকে নাশকতার আশঙ্কায় রাঙামাটিতে ১৪৪ ধারা জারি করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন। মাইকিং করে জানানো হয়, বনরূপা, কাঁঠালতলী, পৌরসভাসহ আশপাশের এলাকায় ৪০০ গজের মধ্যে কোনো ধরনের মিছিল, সভা-সমাবেশ বা গণজমায়েত করা যাবে না।

জেলা প্রশাসন জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি কেন্দ্রীয় ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণাকে কেন্দ্র করে জেলা শাখার মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল। কমিটিতে পদ না পাওয়া নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। এরই ধারাবাহিকতায় সোমবারের সংঘর্ষের ঘটনা ঘটে।

রাঙামাটি জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ফারুক আহম্মেদ সাব্বির বলেন, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী নবগঠিত কমিটির আনন্দ মিছিল চলাকালে বিদ্রোহী গ্রুপ হামলা চালায়। তবে আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাঙামাটিতে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

আপডেট সময় ১০:২৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬