ঢাকা ১০:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দুঃশাসন থেকে ফিরে আসার অন্যতম মাধ্যম খেলাধুলা: ক্রীড়া প্রতিমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক: 

দুঃশাসন থেকে ফিরে আসার অন্যতম মাধ্যম হলো খেলাধুলা বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, রাজনৈতিক যে বিশৃঙ্খল পরিবেশ আমরা গত ১৭ বছরে দেখেছি, সেই দুঃশাসন থেকে ফিরে আসার অন্যতম মাধ্যম হলো খেলাধুলা। তাই প্রধানমন্ত্রীর নির্দেশনায় আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণি থেকে হাইস্কুল পর্যন্ত খেলাধুলাকে বাধ্যতামূলক করা হচ্ছে। আমরা আগামীতে উপজেলা পর্যায়েও ক্রীড়া অফিসার নিয়োগ দেব।

সোমবার (৪ মে) ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কেন্দ্রীয় ক্রিকেট মাঠে অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স ও বাস্কেটবল প্রতিযোগিতার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

ক্রীয়া প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলাকে বাধ্যতামূলক করার মাধ্যমে আমরা একটি স্পোর্টস বান্ধব জাতি গঠনের লক্ষ্য নিয়ে কাজ করছি। খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ৩০০ জন জাতীয় খেলোয়াড়কে পেশাগত স্বীকৃতি ক্রীড়া কার্ড দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে আমরা ৫০০ জন জাতীয় খেলোয়াড়কে এই ক্রীড়া ভাতা ও কার্ডের আওতায় অন্তর্ভুক্ত করবো। এছাড়াও আমরা মাদকমুক্ত সমাজ গঠন এবং ভবিষ্যৎ প্রজন্মকে ডিভাইস থেকে দূরে রাখতে চাই এবং সেই লক্ষ বাস্তবায়ন করতে খেলাধুলার বিকল্প নেই।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ’র সভাপতিত্বে বিশেষ অতিথি উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব হোসেন এবং ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দুঃশাসন থেকে ফিরে আসার অন্যতম মাধ্যম খেলাধুলা: ক্রীড়া প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৮:৫৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬