ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

গৃহকর্ত্রীকে হত্যার পর টাকা ও স্বর্ণালংকার লুট, অভিযোগ ধানকাটা শ্রমিকদের বিরুদ্ধে

আকাশ জাতীয় ডেস্ক:

কুমিল্লার চান্দিনায় সমিরন বেগম (৬০) নামের এক গৃহকর্ত্রীকে হত্যা করে ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ধান কাটার জন্য ভাড়ায় আনা চার শ্রমিকের বিরুদ্ধে। শনিবার দিবাগত রাতে চান্দিনা উপজেলার সুহিলপুর ইউনিয়নের আলিপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সমিরন বেগম ওই এলাকার বাতেন মোল্লার স্ত্রী। রোববার সকালে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। চান্দিনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ধান কাটার জন্য জেলার বুড়িচং উপজেলার নিমসার বাজার থেকে চারজন উত্তরবঙ্গ থেকে আসা ধান কাটার শ্রমিক আনেন বাতেন মোল্লা। গত ৫ দিন ধরে তারা ধান কাটছিলেন। শনিবার সন্ধ্যায় সমিরন বেগমের মোবাইল চুরি করে একজন পালিয়ে যান। পরে সঙ্গে থাকা তিনজন মোবাইল চুরি করে নিয়ে যাওয়া শ্রমিককে চেনেন না বলে জানান। বাকি তিনজন খাবার খেয়ে রাতে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে বাকি তিনজন মিলে ঘুমিয়ে থাকা সমিরন বেগমের হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করে।

পরে শ্রমিকরা ঘরের সিন্দুক ভেঙে তার ভেতর থাকা নগদ ৭০ হাজার টাকা, ১ জোড়া কানের দুল লুট করে পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।

ওসি আতিকুর রহমান বলেন, সমিরন বেগম একজন বৃদ্ধ মানুষ। তিনি যে ঘরে থাকতেন, শ্রমিকদেরও সে ঘরে থাকতে দেওয়া হয়েছিল। ওই ঘরে নগদ ৭০ হাজার টাকা থাকার বিষয়টি টের পেয়ে পরিকল্পনা করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। ঘাতকরা কোন জেলার, সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে আমরা কিছু ক্লু পেয়েছি।

অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে বলে জানিয়েছেন ওসি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী

গৃহকর্ত্রীকে হত্যার পর টাকা ও স্বর্ণালংকার লুট, অভিযোগ ধানকাটা শ্রমিকদের বিরুদ্ধে

আপডেট সময় ০২:১০:৫৯ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬