ঢাকা ১১:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দেবিদ্বারে বাবার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক:

কুমিল্লার দেবিদ্বারে সড়কের গর্তের ঝাঁকুনিতে বাবার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মো. খালিদ হোসেন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার সকাল ১০টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার আজগর আলী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত খালিদ উপজেলার রসুলপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের সাবেক পুলিশ কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন স্বপনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটি তার বাবার সঙ্গে দেবিদ্বার পৌর এলাকার ‘বাবুস সালাম’ নামে একটি মাদ্রাসা থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিল। পথিমধ্যে আজগর আলী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছালে সড়কের একটি ভাঙা অংশে মোটরসাইকেলটি প্রচণ্ড ঝাঁকুনি খায়। এতে খালিদ মোটরসাইকেলের পেছন থেকে মহাসড়কে ছিটকে পড়ে যায়। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে আসা একটি দ্রুতগামী কাভার্ড ভ্যান তাকে চাপা দিলে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দেবিদ্বার বাবুস সালাম মাদ্রাসার শিক্ষক মো. আবু সাঈদ জানান, নিহত খালিদের বাবা মোয়াজ্জেম হোসেন গত সপ্তাহে ওই মাদ্রাসায় অফিসিয়াল কাজ দেখাশোনার জন্য যোগদান করেছিলেন। বাবার সঙ্গে আসা-যাওয়ার সূত্র ধরেই খালিদ নিয়মিত মাদ্রাসায় আসতো। রোববার সকালে মাদ্রাসার কাজ শেষ করে বাড়ি ফেরার পথেই এই দুর্ঘটনা ঘটে। খালিদ এখনো মাদ্রাসায় আনুষ্ঠানিকভাবে ভর্তি না হলেও নিয়মিত বাবার সঙ্গী হতো।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, শিশুটি ঘটনাস্থলেই মারা গেছে। খবর পাওয়ার পরপরই পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দেবিদ্বারে বাবার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু

আপডেট সময় ০১:৫৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬