ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা: ডিএমপি উন্নয়নের ধারা এগিয়ে নিতে সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধভাবে চলতে হবে: মির্জা ফখরুল জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশকে সমৃদ্ধ করার চেতনা হিসেবে কাজ করবে জীবন দেব, তবু ‘চব্বিশকে’ হারিয়ে যেতে দেব না: জামায়াত আমির আপনি কি মুসলিম, উত্তর দিতেই ভারতীয়কে ১৫ বার ছুরিকাঘাত যুক্তরাষ্ট্রে মিয়ানমার উপকূলে শরণার্থীবোঝাই দুটি নৌকাডুবি, ৫ শতাধিক মৃত্যুর আশঙ্কা জিয়াউর রহমান হত্যায় জড়িত ৪৫ বছর ধরে পলাতক মেজর মোজাফফর আটক সৌদি আরবে মেশিনে কাটা পড়ে কুমিল্লা প্রবাসীর মৃত্যু চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনতে চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের শেষ ১০ বছরে ৫০ লাখ কোটি টাকা পাচার হয়েছে : মুক্তিযুদ্ধমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক: 

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, আওয়ামী লীগের শেষ ১০ বছরে অফিশিয়ালি-আনঅফিশিয়ালি কমপক্ষে ৫০ লাখ কোটি টাকা পাচার হয়ে গেছে।

শনিবার টাঙ্গাইলের সখীপুর উপজেলা পরিষদ হলরুমে ২০২৪-২৫ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় বিভিন্ন সহায়তা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, আওয়ামী লীগ যখন ক্ষমতা ছেড়ে চলে যায়, তখন সরকারের কোষাগার ছিল সম্পূর্ণ শূন্য। পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকার ১৮ মাস একেবারেই দরিদ্রের মতো সরকার চালিয়ে গেছে। আমরা যখন সরকারের দায়িত্ব গ্রহণ করেছি, তখন সরকারের কোনো পর্যায়েই ‘কিছুই নেই’ অবস্থা ছিল।

আহমেদ আযম খান বলেন, আমি নিজে প্রত্যক্ষ করেছি, ১৯৭৪ সালের দুর্ভিক্ষে অসংখ্য মানুষ মারা যায়। দেশি- বিদেশি সাংবাদিকরা তখন মন্তব্য করেছিলেন, কমবেশি ৫০ হাজার মানুষ সেই দুর্ভিক্ষে মারা গেছে। ওই দুর্ভিক্ষের সময় মানুষে-কুকুরে একসঙ্গে খাবার খেয়েছে ডাস্টবিন থেকে তুলে এনে।

তিনি আরও বলেন, সেই দুর্ভিক্ষের সময় মানুষ মারা গেলে কাফনের কাপড় পাওয়া যায়নি, কলাপাতা দিয়ে তখন কবর দিয়েছে। সেই দুর্ভিক্ষের পর পরই যখন জিয়াউর রহমান দায়িত্ব গ্রহণ করলেন, তখন দেখেছি আমূল পরিবর্তন হতে। একেবারে ‘তলাবিহীন ঝুড়ি’র বাংলাদেশ থেকে একটা সমৃদ্ধ বাংলাদেশ উনার শাসন আমলে দেখেছি।

অনুষ্ঠানে ২০২৪-২৫ অর্থবছরে এডিবির আওতায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, ১৬ জন বেকার নারীদের মাঝে সেলাই মেশিন, দরিদ্র ১০টি পরিবারের মাঝে টিউবওয়েল, শিক্ষা প্রতিষ্ঠানের ১৩০ শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী, ৩০ জন কৃষকের মাঝে কৃষি উপকরণ, ১৮ জন দরিদ্র নারীর মাঝে গবাদিপশু এবং ১৫ জন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রনীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সখীপুর থানার ওসি মো. হেলাল উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মনসুর আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা নিয়ন্তা বর্মন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম মাস্টার, ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন মাস্টার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা: ডিএমপি

আওয়ামী লীগের শেষ ১০ বছরে ৫০ লাখ কোটি টাকা পাচার হয়েছে : মুক্তিযুদ্ধমন্ত্রী

আপডেট সময় ০৬:৪৮:১১ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬