ঢাকা ১২:০২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পথচারী ও যান চলাচল নির্বিঘ্ন রেখেই হকার পুনর্বাসন করা হচ্ছে: আবদুস সালাম

আকাশ জাতীয় ডেস্ক: 

পথচারী ও যান চলাচল নির্বিঘ্ন রাখার বিষয়টি নিশ্চিত করেই হকারদের পুনর্বাসন করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। শনিবার ডিএসসিসির অঞ্চল ২-এর আওতাধীন হক আবাসিক সোসাইটি এলাকায় রাস্তা উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ফুটপাতে হকার ব্যবস্থাপনা প্রসঙ্গে প্রশাসক আবদুস সালাম বলেন, আগে অনিয়ন্ত্রিতভাবে ফুটপাত ও রাস্তা দখলের কারণে জনভোগান্তি সৃষ্টি হতো। এখন নির্ধারিত স্থান ও সময় অনুযায়ী সীমিত সংখ্যক হকার বসতে পারবেন। তিনি আরও বলেন, বর্তমান সরকার কাজে বিশ্বাসী এবং স্থানীয় সমস্যা সমাধান ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট সংসদ সদস্যদের সঙ্গে সমন্বয় করা হবে। ডিএসসিসির নিজস্ব অর্থায়নে লেন ও বাই লেনের পাইপ নর্দমাসহ প্রায় ১ দশমিক ১ কিলোমিটার রাস্তা উন্নয়নে ব্যয় ধরা হয়েছে প্রায় ৩ দশমিক ৬৭ কোটি টাকা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় ও সড়ক পরিবহন এবং মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। তিনি বলেন, নতুন সরকারের প্রতি জনগণের প্রত্যাশা পূরণে ডিএসসিসি সর্বোচ্চ চেষ্টা করবে। উন্নয়ন কাজে নতুন সংযুক্ত এলাকাগুলোকে প্রাধান্য দেওয়ায় সন্তোষও প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পথচারী ও যান চলাচল নির্বিঘ্ন রেখেই হকার পুনর্বাসন করা হচ্ছে: আবদুস সালাম

আপডেট সময় ০২:৩৫:৩১ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬