ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি

হরমুজ প্রণালীর একতরফা নিয়ন্ত্রণের বিরুদ্ধে আমিরাত

আকাশ আন্তর্জাতিক ডেস্ক : 

সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতির কূটনৈতিক উপদেষ্টা ড. আনোয়ার গারগাশ হরমুজ প্রণালীর নিরাপত্তায় একতরফা পন্থা অবলম্বনকে প্রত্যাখ্যান করেছেন।

শুক্রবার (১ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, হরমুজ প্রণালীতে নৌচলাচলের নিরাপত্তা নিয়ে চলমান আলোচনা সম্মিলিত আন্তর্জাতিক পদক্ষেপ এবং আন্তর্জাতিক আইন মেনে চলতে হবে।

এই কূটনৈতিক বলেন, যুদ্ধ পরবর্তী আঞ্চলিক স্থিতিশীলতা এবং বিশ্ব অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ এই জলপথে নৌচলাচলের স্বাধীনতার জন্য আন্তর্জাতিক আইনের মাধ্যমে সমাধান করতে হবে। তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতি একটি সমন্বিত আন্তর্জাতিক পদ্ধতির প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করতে হবে।

গারগাশ যেকোনো একতরফা ব্যবস্থারও সমালোচনা করে বলেন, মধ্যপ্রাচ্যে ইরানের আগ্রাসনের পর হরমুজ প্রণালী ঘিরে তাদের ওপর নির্ভর করা যায় না।

এছাড়া তেহরান পরিকল্পিতভাবে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন গারগাশ। জিসিসিভুক্ত দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্ক উন্নয়নের কয়েক দশক লেগে যেতে পারে বলে মন্তব্য করেন এই কূটনীতিক।

যুদ্ধবিরতির মধ্যে হরমুজ প্রণালীতে মার্কিন অবরোধ অব্যাহত রয়েছে। এই পদক্ষেপের বিরুদ্ধে পাল্টা হুঁশিয়ারি দিয়ে আসছেন ইরান। গুরুত্বপূর্ণ এই জলপথ কার্যত অচল থাকায় ব্শ্বিজুড়ে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ায় কয়েক দফা তেলের দাম বেড়েছে। যদিও তেহরানের পক্ষ থেকে হরমুজ প্রণালী বিষয়ে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দেওয়া হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, পারমাণবিক ইস্যু সমাধান করা কঠিন হলেও, ওয়াশিংটন শেষ পর্যন্ত হরমুজ নিয়ে সমাধান তুলনামূলক সহজ হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

হরমুজ প্রণালীর একতরফা নিয়ন্ত্রণের বিরুদ্ধে আমিরাত

আপডেট সময় ০৪:২৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬