ঢাকা ০৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইরানের বিরুদ্ধে আবারও যুদ্ধ শুরুর ইঙ্গিত ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রীর

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ জানিয়েছেন, নিজেদের লক্ষ্য অর্জনে তেল আবিব শিগগিরই ইরানের বিরুদ্ধে আবার যুদ্ধ শুরু করতে পারে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে কাটজ বলেন, গত এক বছরে ইরান ‘অত্যন্ত কঠিন আঘাত’ পেয়েছে—যে আঘাতগুলো বহু বছর ধরে বিভিন্ন ক্ষেত্রে জমে ছিল।

তিনি আরও বলেন, ‘আমাদের সামনে থাকা চ্যালেঞ্জ আরও বাড়বে, তবে একই সঙ্গে আঞ্চলিক বাস্তবতা বদলে দেওয়ার মতো ঐতিহাসিক সুযোগও রয়েছে।’

কাটজ ইঙ্গিত দেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধের লক্ষ্য অর্জনে যৌথভাবে কাজ করছেন। তাদের লক্ষ্য হলো—ইরান যেন ভবিষ্যতে ইসরাইল, যুক্তরাষ্ট্র এবং তথাকথিত ‘মুক্ত বিশ্বের’ অস্তিত্বের জন্য কোনো হুমকি হয়ে না ওঠে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চলমান যুদ্ধবিরতির পর যুক্তরাষ্ট্র আবার যুদ্ধ শুরু করবে কি না, তা তার জানা নেই। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ওভাল অফিসে বসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ইরানের সঙ্গে যুদ্ধ কবে শেষ হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে না পারলেও ট্রাম্প দাবি করেন, এই সংঘাতের সমাধান হয়ে গেলে তেলের দাম কমে আসবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ইরানের বিরুদ্ধে আবারও যুদ্ধ শুরুর ইঙ্গিত ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রীর

আপডেট সময় ১২:৩০:১০ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬