ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জ্যামে থাকা মাইক্রোবাসে ছিনতাইয়ের চেষ্টা, বাধা দেওয়ায় চালককে ছুরিকাঘাত

আকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে লিয়াকত হোসেন (৬৫) নামে এক মাইক্রোবাস (নোয়াহ) চালক আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

আহত লিয়াকত হোসেন চাঁদপুর সদর উপজেলার ওয়ালেস বাজারের ইসমাইল গাজীর ছেলে।

জানা যায়, লিয়াকত চাঁদপুর থেকে মাইক্রোবাস (নোয়াহ) চালিয়ে বিমানবন্দর যাওয়ার পথে কাজলা এলাকায় রাস্তায় জ্যামে থাকা অবস্থায় ৪/৫ জন ছিনতাইকারী জানালা দিয়ে ছুরি দেখিয়ে টাকা পয়সা কেড়ে নিতে চায়। সে দিতে অস্বীকৃতি জানালে, ছিনতাইকারীরা তার বুকে ছুরিকাঘাতে আহত করে। এসময় আশপাশের লোকজন হৈচৈ শুরু করলে ছিনতাইকারীরা দৌঁড়ে পালিয়ে যায়। পরে সেখানের এক বাস যাত্রী রাত সাড়ে ১১টার দিকে চালক লিয়াকতকে ঢামেক হাসপাতালে নিয়ে যায়। ছিনতাইকারীরা তার কাছ থেকে কিছু নিতে পারেনি।

সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতালের পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আহত মাইক্রোবাস চালক ঢামেক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জ্যামে থাকা মাইক্রোবাসে ছিনতাইয়ের চেষ্টা, বাধা দেওয়ায় চালককে ছুরিকাঘাত

আপডেট সময় ১১:৫৫:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬