ঢাকা ১২:৩৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভরাট খাল উদ্ধার না হলে মুক্তি নেই জলাবদ্ধতায়: ডিএসসিসি প্রশাসক

আকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর ভরাট হয়ে যাওয়া খাল ও জলাশয় পুনরুদ্ধার করা না গেলে চিরচেনা জলাবদ্ধতা সমস্যা থেকে মুক্তি সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।

শুক্রবার (১ মে) সকালে রাজধানীর বাসাবোতে বুদ্ধপূর্ণিমা উপলক্ষে আয়োজিত ‘বুদ্ধপূর্ণিমার তাৎপর্য’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বর্তমানে নগরীর মশা ও জলাবদ্ধতার প্রকট সমস্যার কথা উল্লেখ করে প্রশাসক বলেন, ‘এমন একটা সময় আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে যখন মশার সমস্যা ও জলাবদ্ধতার সমস্যা রয়েছে। এই সংকট কাটিয়ে উঠতে আমি সবার সহযোগিতা চাই।’

তিনি বলেন, নাগরিক সুবিধা নিশ্চিত করা কেবল সিটি করপোরেশনের একার কাজ নয়, বরং এর পেছনে জনগণ ও সংস্থা–উভয় পক্ষেরই সমান দায়িত্ব রয়েছে।

জলাবদ্ধতার কারণ বিশ্লেষণ করতে গিয়ে মো. আবদুস সালাম বলেন, ‘পানি নিষ্কাশনের ব্যবস্থা রাতারাতি পরিবর্তন করতে পারব না। শহরের অধিকাংশ খাল ও পুকুর ভরাট হয়ে গেছে। ফলে পানি নিষ্কাশনের কার্যকর কোনো ব্যবস্থা নেই।’ তবে তিনি দাবি করেন যে, বর্তমান অবকাঠামোতেও আগের তুলনায় এখন অনেক দ্রুত পানি নেমে যায়।

শহরকে বাসযোগ্য করতে হলে ভরাটকৃত খালগুলো উদ্ধার এবং নদী বাঁচানোর বিকল্প নেই মন্তব্য করে ডিএসসিসি প্রশাসক বলেন, ‘নাগরিকরা যদি সচেতন হয়, তবে সিটি করপোরেশনের পক্ষে দায়িত্ব পালন করা অনেক সহজ হবে।’

বৌদ্ধধর্মের মানবিক মূল্যবোধের প্রসঙ্গ টেনে তিনি সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান এবং দ্রুততম সময়ে জনদুর্ভোগ নিরসনে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ভরাট খাল উদ্ধার না হলে মুক্তি নেই জলাবদ্ধতায়: ডিএসসিসি প্রশাসক

আপডেট সময় ১২:৩৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬