ঢাকা ০৩:২০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট শাপলা চত্বর হত্যাযজ্ঞ:শেখ হাসিনাসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন : মির্জা ফখরুল জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভা ভৈরবে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রকে দুর্বল করেছে, সব দোষ ইসরাইলের: কংগ্রেসম্যান ম্যাসি আমিরাতের ভিসা জটিলতার সমাধানের চেষ্টা হচ্ছে : নুরুল হক নুর দক্ষিণ আফ্রিকায় ৩ বাংলাদেশিসহ অপহরণ ৪, আতঙ্কে প্রবাসীরা শাপলা চত্বরে হত্যা মামলা:শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল সোনারগাঁয়ে বিএনপি কর্মীকে পিটিয়ে হত্যা

আধিপত্য ও হাট ইজারা নিয়ে দ্বন্দ্বে টিটনকে গুলি করে হত্যা : ডিবি

আকাশ জাতীয় ডেস্ক:

ঢাকার নিউমার্কেট এলাকায় শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ ওরফে নাইমুর হাসান টিটন (৫৭) আধিপত্য ও হাট ইজারা নিয়ে দ্বন্দ্বে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার বিকেলে ডিএমপির সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম এ তথ্য জানান।

ডিবির অতিরিক্ত কমিশনার বলেন, আপনারা জানেন, সে (টিটন) নিজেও একজন শীর্ষ সন্ত্রাসী ছিল। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে এই হত্যাকাণ্ড হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের ঘটনায় কারা জড়িত, সে বিষয়ে তদন্ত করছি। খোঁজখবর নিচ্ছি, যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মামলার এজাহারে বলা হয়েছে, মোহাম্মদপুরের বসিলার গরুর হাট নিয়ে দ্বন্দ্ব ছিল। এই ঘটনায় পিচ্চি হেলাল ও কাইল্লা বাদলসহ অনেকের নাম উল্লেখ রয়েছে-এ বিষয়ে জানেন কি না, এমন প্রশ্নের জবাবে শফিকুল ইসলাম বলেন, মামলা হয়েছে। বাদী যাদের নাম উল্লেখ করেছেন, আমরা কাজ করছি। আধিপত্য নিয়ে দ্বন্দ্ব ছিল। আপনারা জানেন সামনে কোরবানি, গরুর হাট নিয়েও দ্বন্দ্ব ছিল। এই হত্যাকাণ্ডে কারা জড়িত, সেটি উদঘাটন করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

হাট ইজারাকে কেন্দ্র করে হত্যাকাণ্ড আরও ঘটতে পারে-প্রতিরোধে কী ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে তিনি বলেন, আমরা গোয়েন্দা তথ্য সংগ্রহ করছি। হাটকে কেন্দ্র করে যেন কোনোভাবে অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সেই বিষয়ে তথ্য সংগ্রহ ও নজরদারি বাড়ানো হবে।

বিদেশে বসে হত্যার নির্দেশনা দেওয়া হচ্ছে-এই বিষয়ে ব্যবস্থা সম্পর্কে জানতে চাইলে ডিবির অতিরিক্ত কমিশনার বলেন, অতীতে এমন কর্মকাণ্ড অনেকেই করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এই ঘটনায় বিদেশে অবস্থানরত কারও সংশ্লিষ্টতা পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি যাদের এমন অপরাধের সঙ্গে জড়িত থাকার তথ্যপ্রমাণে দোষী সাব্যস্ত হবে, তাদের বিরুদ্ধে ইন্টারপোলে চিঠি দেওয়া হবে। এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া।

এর আগে, মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে নিউমার্কেট এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে বটতলায় টিটনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। ২০০১ সালে সরকারঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকায় তার নাম ছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

আধিপত্য ও হাট ইজারা নিয়ে দ্বন্দ্বে টিটনকে গুলি করে হত্যা : ডিবি

আপডেট সময় ০৭:৫৮:২৭ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬