ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা অব্যাহত: শাহবাজ শরিফ

আকাশ আন্তর্জাতিক ডেস্ক : 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা কার্যত স্থবির হয়ে পড়লেও মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার কূটনৈতিক প্রচেষ্টা এখনো চলছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক পোস্টে শাহবাজ বলেন,‘আমাদের ব্যাপক প্রচেষ্টার ফলে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হয়েছে, যা এখনো কার্যকর রয়েছে।’

তিনি আরও বলেন,‘শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা অব্যাহত আছে এবং এ ক্ষেত্রে কোনো ঘাটতি রাখা হবে না।’

এদিকে হোয়াইট হাউস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের আলোচকেরা ইরানের সঙ্গে যোগাযোগ বজায় রাখার চেষ্টা করছেন। একই সঙ্গে তাদের দাবি, চলমান উত্তেজনার মধ্যে ইরান নিজেদের নেতৃত্বে তৈরি পরিস্থিতি সামাল দিতে চাপে রয়েছে।

মার্কিন সংবাদমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন কোনো চুক্তিতেই সম্মত হবেন, যেখানে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সর্বোচ্চ গুরুত্ব পাবে।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প ইরানকে ‘বুদ্ধিমত্তা দেখানোর’ পরামর্শ দিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন। তার পরপরই হোয়াইট হাউস থেকে এই বিবৃতি দেওয়া হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা অব্যাহত: শাহবাজ শরিফ

আপডেট সময় ০৮:০০:১৮ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬