ঢাকা ০৩:১০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হুইলচেয়ারে বসে দীপু মনিকে দেখতে ট্রাইব্যুনালে এলেন স্বামী

আকাশ জাতীয় ডেস্ক:

জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে দেখা করেছেন তার স্বামী তৌফিক নেওয়াজ। আজ রোববার হুইলচেয়ারে বসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে স্ত্রীকে দেখতে আসেন তিনি।

মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় দীপু মনিসহ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সরকারের ৯ মন্ত্রী, উপদেষ্টা, সংসদ সদস্য ও আমলাকে আজ সকালে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। দীপু মনিকে দেখতে দুপুর ১২টার একটু আগে ট্রাইব্যুনালে আসেন তার স্বামী। এ সময় দেখা যায়, হুইলচেয়ারে করে তাকে নিয়ে আসছেন এক ব্যক্তি। ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এসে কিছুক্ষণ অপেক্ষা করেন তৌফিক নেওয়াজ।

শুনানিতে দীপু মনির জামিন আবেদন করেন তার আইনজীবী সিফাত মাহমুদ। তিনি ট্রাইব্যুনালকে বলেন, দীপু মনি কারাবন্দী থাকার ১ বছর ৫ মাস হলেও তার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়নি। এ অবস্থায় দীপু মনির জামিন চান সিফাত মাহমুদ। এ সময় ট্রাইব্যুনাল দীপু মনির বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দেওয়ার আদেশ দেন। সেই প্রতিবেদন নিয়ে আগামী ২৬ জুলাই দীপু মনির জামিন আবেদন শুনবেন বলে জানান ট্রাইব্যুনাল।

পরে আইনজীবী সিফাত মাহমুদ বলেন, দীপু মনির অসুস্থ স্বামী ট্রাইব্যুনালে এসেছেন। তিনি দীপু মনির সঙ্গে দেখা করতে চান। ট্রাইব্যুনাল দেখা করার অনুমতি দিয়েছেন।

শুনানি শেষে দীপু মনিসহ এ মামলার আসামিদের ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়। এরপর পুলিশের কয়েক সদস্য হুইল চেয়ারে থাকা তৌফিক নেওয়াজকে ধরে করে ট্রাইব্যুনালের ভেতরে নেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

হুইলচেয়ারে বসে দীপু মনিকে দেখতে ট্রাইব্যুনালে এলেন স্বামী

আপডেট সময় ১১:৩০:২২ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬