ঢাকা ০৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা: ডিএমপি উন্নয়নের ধারা এগিয়ে নিতে সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধভাবে চলতে হবে: মির্জা ফখরুল জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশকে সমৃদ্ধ করার চেতনা হিসেবে কাজ করবে জীবন দেব, তবু ‘চব্বিশকে’ হারিয়ে যেতে দেব না: জামায়াত আমির আপনি কি মুসলিম, উত্তর দিতেই ভারতীয়কে ১৫ বার ছুরিকাঘাত যুক্তরাষ্ট্রে মিয়ানমার উপকূলে শরণার্থীবোঝাই দুটি নৌকাডুবি, ৫ শতাধিক মৃত্যুর আশঙ্কা জিয়াউর রহমান হত্যায় জড়িত ৪৫ বছর ধরে পলাতক মেজর মোজাফফর আটক সৌদি আরবে মেশিনে কাটা পড়ে কুমিল্লা প্রবাসীর মৃত্যু চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনতে চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

আমার বাবাকে মিথ্যা মামলায় হত্যা করা হয়, সে কারণেই আমি আজ সংসদে

আকাশ জাতীয় ডেস্ক:  

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে হুম্মাম কাদের চৌধুরী বলেন, আমার এখানে থাকার কথা ছিল না। আমার মরহুম বাবা সালাউদ্দিন কাদের চৌধুরীকে মিথ্যা মামলায় হত্যা করা হয়েছে। সেই কারণেই আল্লাহর অশেষ দয়ায় আজ আমি এই সংসদে আসার সুযোগ পেয়েছি।

রোববার (২৬ এপ্রিল) বিকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে তিনি এ কথা বলেন।

নিজের নিখোঁজ থাকার সময়ের কথা উল্লেখ করে তিনি বলেন, আয়নাঘর থেকে এই সংসদ পর্যন্ত আসাটা এক অনেক লম্বা জার্নি। যে ব্যক্তি টানা ৭ মাস আয়নাঘরে (গোপন বন্দিশালা) বন্দি ছিল, সে নিশ্চয়ই মিথ্যা বলছে না। আমার এই অভিজ্ঞতা থেকেই বলছি, গুম প্রতিরোধে যে নতুন আইনটি হতে যাচ্ছে, সেটি আরও শক্তিশালী হবে।

সরকারের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা সরকারের ওপর আস্থা রাখুন। গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মতো ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকার বদ্ধপরিকর।

এর আগে বিকাল ৩টা ২৩ মিনিটে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অধিবেশন পুনরায় শুরু হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা: ডিএমপি

আমার বাবাকে মিথ্যা মামলায় হত্যা করা হয়, সে কারণেই আমি আজ সংসদে

আপডেট সময় ০৯:৩০:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬