ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০২৭ সালের মধ্যে ১০টি উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনা বিমানের জম্মু ও কাশ্মীরে বন্যা ও ভূমিধসে নিহত ১১ এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় বাণিজ্য সক্ষমতা বাড়াতে নতুন কর্মপরিকল্পনা যুদ্ধবিরতির সুযোগে ৬০০ কোটি ডলারের তেল বিক্রি ইরানের সদরঘাটে ট্রলারডুবি, নিখোঁজ দুজনকে জীবিত উদ্ধার রাষ্ট্রীয়ভাবে শাপলার শহীদদের মরদেহ গুমের অপচেষ্টা হয়েছিল: মামুনুল হক হেফাজতের সমাবেশে হামলায় ৬১ জনের মৃত্যুর তালিকা মিলেছে: চিফ প্রসিকিউটর প্রতিটি ক্যাম্পে নিরাপদ পানি, ফ্রি চিকিৎসা ও ওষুধ দেওয়া হবে: আমিনুল হক জুলাইয়ের বীরদের ভিলেন বানানোর চেষ্টা চলছে: সাদিক কায়েম আজ থেকে ওএমএসের চাল পাবেন বন্যাদুর্গতরা: প্রতিমন্ত্রী মীর হেলাল

শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল করে সংসদে বিল পাস

আকাশ জাতীয় ডেস্ক: 

সংসদ সদস্যদের (এমপি) শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল করা হয়েছে। রবিবার জাতীয় সংসদে এ-সংক্রান্ত একটি বিল পাস হয়েছে। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান সংসদ অধিবেশনে ‘দ্য মেম্বারস অব পার্লামেন্ট (রেম্যুনিউরেশন অ্যান্ড অ্যালাউন্সেস) অর্ডার, ১৯৭৩’ সংশোধনে বিলটি উত্থাপন করেন। এর ওপর কোনো সংশোধনী প্রস্তাব ছিল না। কোনো আলোচনা ছাড়াই এটি সংসদে পাস হয়।

এর আগে, গত বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এই বিল অনুমোদন করা হয়। এখন এটি পাসের মাধ্যমে বিদ্যমান আইনের ৩সি ধারা বিলুপ্ত করা হয়েছে। এ ধারায় বলা ছিল, একজন সদস্য তার পুরো মেয়াদকালে শুল্কমুক্তভাবে, উন্নয়ন সারচার্জ এবং আমদানি পারমিট ফি ব্যতীত সরকার কর্তৃক নির্ধারিত বিবরণ ও শর্ত অনুযায়ী একটি গাড়ি, জিপ বা মাইক্রোবাস আমদানি করার অধিকারী হবেন। এছাড়া, তিনি সর্বশেষ আমদানির তারিখ থেকে পাঁচ বছর অতিবাহিত হওয়ার পর আরেকটি নতুন গাড়ি, জিপ বা মাইক্রোবাস আমদানি করার অধিকারী হবেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা বলেছিলেন, তারা জয়ী হলে কেউ শুল্কমুক্ত গাড়ি নেবেন না। ভোটের পরে ক্ষমতাসীন বিএনপির প্রথম সংসদীয় দলের বৈঠকে শুল্কমুক্ত গাড়ি না নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। অন্যদিকে, বিরোধীদলের পক্ষ থেকে শুল্কমুক্ত গাড়ি না নেওয়ার পাশাপাশি সরকারি প্লটও না নেওয়ার বিষয়ে ভোটের আগে জানানো হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২০২৭ সালের মধ্যে ১০টি উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনা বিমানের

শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল করে সংসদে বিল পাস

আপডেট সময় ০৬:০০:০৯ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬