ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের ৮টি বিমানবন্দরের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা জারি জলাবদ্ধতা নিরসন ও ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নিয়েছে সরকার: সংসদে মির্জা ফখরুল প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে এনসিপির নুসরাত তাবাসসুমের রিট বাংলাদেশকে ১৮৩ রানের লক্ষ্য দিল নিউজিল্যান্ড জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধনের বিকল্প নেই : চিফ হুইপ যুক্তরাষ্ট্রের কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী হত্যা মামলায় ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ রিমান্ডে অপতথ্য রোধে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র : তথ্যমন্ত্রী ‘ইরান ভেনেজুয়েলা নয়’ টঙ্গীতে বাবা-ছেলে খুনের ঘটনায় নতুন মোড়, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

মশক নিধনে বর্তমান ওষুধ কার্যকরী হলেও বিকল্প ভাবছি: আবদুস সালাম

আকাশ জাতীয় ডেস্ক:

মশক নিধনে বর্তমান কীটনাশক ওষুধ কার্যকরী হলেও বিকল্প ভাবছেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম।

রবিবার সকালে রাজধানীর গুলিস্তানে গোলাপ শাহ মাজার সংলগ্ন সড়কের নামকরণ অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

ডিএসসিসি প্রশাসক বলেন, ‘মশক নিধনে বর্তমান ওষুধের পরীক্ষা করা হয়েছে। মন্ত্রণালয়ও পরীক্ষা করেছে। তারা বলেছে এটা কার্যকর। এরপরও আমরা বিকল্প ওষুধ কেনার বিষয়টি দেখছি।’

সামনে ডেঙ্গু ও চিকনগুনিয়ার মৌসুম আসছে জানিয়ে তিনি বলেন, ‘এ ব্যাপারে কী প্রতিকার এখন থেকে গ্রহণ করা যায়, সে ব্যাপারে বিভিন্ন পর্যায়ে আমরা নির্দেশ দিয়েছি।’

আবদুস সালাম বলেন, ‘এডিস মশা মূলত পানির মধ্যে জন্ম নেয় এবং প্রজনন করে। তাই উৎসগুলোকে ধ্বংস করতে হবে। এজন্য জনগণের সহযোগিতা চাই। বাড়িঘরে জমে থাকা পানি পরিষ্কার রাখতে হবে।’

তিনি বলেন, ‘বিকল্প হিসেবে ভালো ওষুধ নেওয়ার চেষ্টা করছি। কিন্তু আমাদের একটা প্রতিষ্ঠান রয়েছে, তাদের ছাড়পত্র ছাড়া আমরা ওষুধ ব্যবহার করতে পারছি না। দু-তিনটা ওষুধের অফার পেয়েছিলাম। কিন্তু তারা ছাড়পত্র দেয়নি বলে সেগুলো ব্যবহার করতে পারছি না।’

ফগার মেশিন আরও লাগবে জানিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, ‘আরও মেশিন কেনার জন্য টেন্ডার গ্রহণ করেছি।’

অন্তর্বর্তী সরকারের গাফিলতির কারণে হাম বেড়েছে মন্তব্য করে তিনি বলেন, ‘তবে প্রধানমন্ত্রী সবাইকে সতর্ক থাকার নির্দেশনা দিয়ে উদ্যোগ নেওয়ার কথা বলেছেন। বিএনপি নির্বাচনী ইশতেহারের সব দাবি পূরণ করবে। তবে অনেকে কাজ না দেখেই বিরোধিতা শুরু করছেন।’

Tag :
আপলোডকারীর তথ্য

দেশের ৮টি বিমানবন্দরের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা জারি

মশক নিধনে বর্তমান ওষুধ কার্যকরী হলেও বিকল্প ভাবছি: আবদুস সালাম

আপডেট সময় ০১:৫৫:৩০ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬