ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বস্ত্র খাতের জন্য উচ্চপর্যায়ের কমিটি গঠন করে দিলেন প্রধানমন্ত্রী জামায়াতের এমপির অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে মোংলায় মানববন্ধন একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ২০২৬-২০২৭ করবর্ষের ই-রিটার্ন সেবা চালু রোহিঙ্গা প্রত্যাবাসন ও করিডোর নিয়ে চীন-বাংলাদেশের মধ্যে আলোচনা মোদির ক্ষমা প্রার্থনা ও অমিত শাহের পদত্যাগসহ ৫ দাবি রাহুল গান্ধীর বাংলাদেশের এলডিসি উত্তরণের সময় বাড়াতে সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ যুক্তরাষ্ট্র আলোচনায় প্রস্তুত, তবে ইরান আন্তরিক নয়: রুবিও জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা

আশুলিয়ায় সাংবাদিককে ডেকে নিয়ে হত্যাচেষ্টা

আকাশ জাতীয় ডেস্ক:

সাভারের আশুলিয়া থানাধীন নবীনগর কুরগাঁও এলাকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন গোলাম সাব্বির আহমেদ নামে এক সাংবাদিক। হত্যার উদ্দেশে তার ওপর এ হামলা চালানো হয়েছে বলে থানায় অভিযোগ দিয়েছেন তিনি।

সোমবার (২০ এপ্রিল) রাতে আশুলিয়া থানার ওসি রুবেল হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।

গোলাম সাব্বির আহমেদ দৈনিক সমাচারের ঢাকা জেলা প্রতিনিধি।

স্থানীয় সূত্রে জানা যায়, আলামিন হোসেনের সঙ্গে পূর্বের আলোচিত কিছু বিষয় জানতে মোবাইলে যোগাযোগ করেন গোলাম সাব্বির। এ সময় আলামিনের বাসার নিকটস্থ রফিকের টেক নামক স্থানে সাব্বিরকে ডেকে আনা হয়। সেখানে আলামিনসহ একই এলাকার রানা, আকাশ ও রাসেল উপস্থিত ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, স্বাভাবিক কথোপকথনের একপর্যায়ে হঠাৎ সোহাগ সেখানে হাজির হন। এ সময় কোমর থেকে ছুরি বের করে গোলাম সাব্বিরের মাথায় ও হাতে কয়েকটি আঘাত করেন তিনি। এতে সাব্বির গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যান। এ সময় ঘটনাস্থলে উপস্থিত রানা, জাহাঙ্গীর ও সোহাগের ছোট ভাই সজিব যুক্ত হয়ে পুনরায় এলোপাতাড়ি মারধর শুরু করেন। প্রাণ বাঁচাতে দৌড়ে পাশের একটি দোকানে আশ্রয় নিলে সেখানেও হামলাকারীরা তাকে মারধর করেন। পরে তার চিৎকারে স্থানীয় লোকজন জড়ো হলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয় রিকশাওয়ালা ও তার মায়ের সহযোগিতায় পাশের হাবিব ক্লিনিকে সাব্বিরকে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক দ্রুত সিটি স্ক্যানের পরামর্শ দেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল স্পেশালাইজড হাসপাতালে স্থানান্তর করা হয় তাকে।

এ ঘটনায় আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন সাব্বির। তিনি জানান, পূর্বপরিকল্পিতভাবে হত্যার উদ্দেশে এই হামলা চালানো হয়েছে। এর আগে সোহাগের ছোট ভাই সজিব মাদ্রাসার দুই শিক্ষার্থীকে জোরপূর্বক ছিনতাইকালে পুলিশে খবর দিয়েছিলেন সাব্বির। এরপর প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল তাকে।

আশুলিয়া থানার ওসি রুবেল হাওলাদার বলেন, তদন্তে প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বস্ত্র খাতের জন্য উচ্চপর্যায়ের কমিটি গঠন করে দিলেন প্রধানমন্ত্রী

আশুলিয়ায় সাংবাদিককে ডেকে নিয়ে হত্যাচেষ্টা

আপডেট সময় ১২:২১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬