ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘অপরাধ দমনে রাজধানীতে বসবে ১১ হাজার সিসি ক্যামেরা’:ডিএমপি কমিশনার শাহবাগ থানায় ছাত্রশিবির-ছাত্রদল উত্তেজনা সংসদে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানালেন জামায়াত এমপি হরমুজে মাইন বসানোর নৌযান দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের সরকারের এক ইঞ্চি জমির রাজস্ব ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না: ভূমি প্রতিমন্ত্রী সংসদ ভবন থেকে লোডশেডিং শুরু করার প্রস্তাব বিরোধীদলীয় নেতার পাকিস্তানে স্বর্ণখনিতে ভয়াবহ হামলা, তুর্কি নাগরিকসহ নিহত ১০ শ্রীলংকার অর্থ মন্ত্রণালয়ে সাইবার হামলা, ২.৫ মিলিয়ন ডলার চুরি দুই মাসে ২ সিরিজ জয় বাংলাদেশের শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩০

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: ইরান

আকাশ আন্তর্জাতিক ডেস্ক : 

যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনায় অংশ নেওয়া হবে কি না সে বিষয়ে ইরান এখনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। সোমবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।

বাঘাই বলেন, ‘এখন পর্যন্ত (সংবাদ সম্মেলন চলার সময়) পরবর্তী দফার আলোচনার বিষয়ে আমাদের কোনো পরিকল্পনা নেই। এ বিষয়ে কোনো সিদ্ধান্তও নেওয়া হয়নি।’

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র দুই সপ্তাহের যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এর মধ্য দিয়ে এটি স্পষ্ট হয়েছে যে, তারা কূটনীতি চালিয়ে নেওয়ার বিষয়ে আন্তরিক নয়। আলোচনার প্রস্তুতির দাবি করলেও, যুক্তরাষ্ট্র এমন সব আচরণ করছে যা কোনোভাবেই তাদের কূটনৈতিক প্রক্রিয়া চালানোর আন্তরিকতা প্রকাশ করে না।

কার্গো জাহাজ জব্দের ঘটনার বিষয়ে বাঘাই বলেন, সোমবার ভোরের ওই হামলা এবং বন্দরগুলোতে নৌ-অবরোধ ও লেবাননে যুদ্ধবিরতি কার্যকরে বিলম্বের ঘটনাগুলো যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন।

Tag :
আপলোডকারীর তথ্য

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: ইরান

আপডেট সময় ০২:২০:৪৯ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬