ঢাকা ০২:৪১ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

দেশের শিক্ষা ব্যবস্থা থেকে কোচিং বাণিজ্য নির্মূল করতে সরকারের নানামুখী পদক্ষেপের কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এছাড়া সারা দেশের জরাজীর্ণ প্রাথমিক বিদ্যালয়গুলোর সংস্কারে বড় ধরনের প্রকল্প হাতে নেওয়ার কথাও জানান তিনি।

শনিবার সকালে রাজধানীর ডেমরা এলাকায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী জানান, পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হচ্ছে কি না, তা সরাসরি পর্যবেক্ষণ করতেই তিনি কেন্দ্র পরিদর্শনে এসেছেন। দেশের অনেক প্রাথমিক বিদ্যালয়ের ভবন জরাজীর্ণ অবস্থায় রয়েছে, যা শিক্ষার পরিবেশকে ব্যাহত করছে। এসব স্কুল চিহ্নিত করে সেগুলোর সংস্কার ও আধুনিকায়নের জন্য সরকার একটি বৃহৎ প্রকল্প হাতে নিয়েছে। খুব দ্রুতই এর বাস্তবায়ন শুরু হবে।

তিনি আরও উল্লেখ করেন, সরকার প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে বদ্ধপরিকর এবং বৃত্তি পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

মিরপুরে কেন যাবেন ওয়াওজা এন্টারটেইনমেন্ট মিউজিয়ামে?

কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

আপডেট সময় ১২:০৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬