ঢাকা ০১:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বর্তমানে জামায়াতের কথাবার্তা শুনলে মন খারাপ হয়’: সরদার সরফুদ্দিন যার ডাকে এতদিন আন্দোলন করেছি সেদিন তিনিই আমাকে তাড়িয়ে দিলেন: ইসহাক সরকার আগুন নিয়ে খেলবেন না: হিজবুল্লাহকে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী জাতীয় নির্বাচনের চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর করলেন ইইউ’র প্রধান পর্যবেক্ষক মধ্যপ্রাচ্যে শান্তির জন্য রাশিয়া সাধ্যের মধ্যে সবকিছু করবে: পুতিন ফ্যামিলি কার্ড প্রকল্প ভুল সংশোধনীর মাধ্যমে জোরদার হবে: অর্থমন্ত্রী হাতুড়ি দিয়ে পিটিয়ে জামায়াত কর্মীকে হত্যা সংসদে শক্ত প্রভাবের চেষ্টায় এনসিপি, দুর্বল জামায়াত: রুমিন ফারহানা আমেরিকা অপমানিত, ইরান যুদ্ধ থেকে বের হওয়াই এখন বড় চ্যালেঞ্জ: জার্মানি ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি চায় না শিক্ষার্থীরা : হুইপ বকুল

যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান আলোচনায় এখন মাত্র কয়েকটি বিষয়েই সমঝোতা বাকি রয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার।

শুক্রবার (১৭ এপ্রিল) আন্টালিয়া কূটনীতি ফোরামে এক আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

দার বলেন, দক্ষিণ এশিয়া—বিশেষ করে পাকিস্তান—অপরিসীম সম্ভাবনাময় হলেও, প্রায় ২০০ কোটি মানুষের এই অঞ্চলের মোট জিডিপি মাত্র ৪ ট্রিলিয়ন ডলার, যা হতাশাজনক।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র-ইরান বিরোধের কারণে এই অঞ্চলের অর্থনীতি ও বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। শুরু থেকেই এই সংঘাত নিরসনে প্রচেষ্টা চালানো হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

ইসহাক দার আরও বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আনুষ্ঠানিক বাণিজ্য কাঠামো নেই, তাই আঞ্চলিক বাণিজ্য ও যোগাযোগ বাড়ানো জরুরি।

তিনি উল্লেখ করেন, দক্ষিণ এশিয়ায় ট্রানজিট পণ্য পরিবহনের জন্য পাকিস্তান একটি আদর্শ দেশ। দার বলেন, ৪৭ বছর পর ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংলাপ এগিয়ে নিতে পাকিস্তানের ভূমিকা গর্বের বিষয়।

তিনি লেবাননে যুদ্ধবিরতির পর গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়টিকে স্বাগত জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

‘বর্তমানে জামায়াতের কথাবার্তা শুনলে মন খারাপ হয়’: সরদার সরফুদ্দিন

যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান

আপডেট সময় ০১:০২:৩১ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬