ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঘরে ঘরে হেলথ স্ক্রিনিং কার্যক্রম চালু করা হবে: স্বাস্থ্যমন্ত্রী দিল্লিতে হোটেলে ভয়াবহ আগুনে নিহত ২০ এক মামলায় জামিন পেলেন দীপু মনি দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলা, বহু হতাহত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রহমতুল্লাহ মারা গেছেন স্বামীর মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে স্ত্রীসহ নিহত ২ রামিসা হত্যা: আদালতে দায় স্বীকার সোহেলের, যুক্তিতর্ক বৃহস্পতিবার বাংলাদেশসহ ৬০ দেশের ওপর নতুন শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আ.লীগের এক নেতাকে বিমানবন্দরে পৌঁছে দিতে ৩ কোটি টাকা দাবি করেছিলেন হান্নান মাসউদ: রাশেদ

স্বামীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে গৃহবধূকে ধর্ষণ, গ্রেফতার আরও ২

আকাশ জাতীয় ডেস্ক:  

কুমিল্লার হোমনায় স্বামীর কাছ থেকে গৃহবধূকে ছিনিয়ে নিয়ে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় আরও দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয়রা ওই দুজনকে আটক করে পুলিশে দিয়েছে। এর আগে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে।

আটক ব্যাক্তিরা হলো হোমনা উপজেলার ওপারচর গ্রামের মৃত রশিদ মিয়ার ছেলে সিয়াম (২১), একই গ্রামের নজরুল ইসলামের ছেলে মো. রিফাত(২২) ও মো.শরিফ (২০)।

এ বিষয়ে হোমনা থানার ওসি টমাস বড়ুয়া বলেন, স্থানীয়রা বৃহস্পতিবার রাতে রিফাত নামের একজনকে আটক করে আমাদের খবর দেয়। আমরা ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে থানায় এনে জিজ্ঞাসাবাদ করি। তার দেওয়া তথ্য মতে ধর্ষণের ঘটনায় জড়িত সিয়াম ও শরিফকে শুক্রবার জুমার নামাজের পূর্বে স্থানীয়দের সহযোগিতায় গ্রেফতার করি। পরে তিনজনকে আদালতে প্রেরণ করেছি।

এ ঘটনায় জড়িত মামলার প্রধান আসামি আশিকুর রহমানসহ বাকিদেরও গ্রেফতার অভিযান অব্যাহত আছে বলে ওসি জানান।

এর আগে বুধবার রাতে কুমিল্লার হোমনা উপজেলায় যাত্রাপথে স্বামীর কাছ থেকে গৃহবধূকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ করা হয়। পৌর এলাকার কৃষি কলেজের অদূরে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার ভুক্তভোগী গৃহবধূ হোমনা থানায় ধর্ষণ মামলা করেন। এতে আশিকুর রহমান নামের এক যুবককে প্রধান আসামি করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ও তার স্বামী হোমনা পৌর এলাকায় ভাড়া বাসায় থাকেন। বুধবার রাত সাড়ে ৯টার দিকে তারা অটোরিকশায় তিতাস উপজেলায় বাবার বাড়ি যাচ্ছিলেন। পথে কৃষি কলেজ এলাকা পার হওয়ার পর ওপারচর গ্রামের আশিক ও তার আরও ছয়-সাতজন সহযোগী দুটি মোটরসাইকেলে এসে ওই দম্পতির পথরোধ করেন। অভিযুক্ত যুবকরা দম্পতিসহ অটোরিকশা জোরপূর্বক একটি নির্জন জায়গায় নিয়ে যান। সেখানে আশিক ও তার দুই সহযোগী ওই নারীকে স্বামীর কাছ থেকে ছিনিয়ে নেন। অন্যরা তার স্বামী ও অটোর চালককে দূরে সরিয়ে নিয়ে যান।

এ সময় আশিক ওই গৃহবধূকে ধর্ষণ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে অভিযুক্তরা ওই দম্পতিকে ছেড়ে দিলে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বামীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে গৃহবধূকে ধর্ষণ, গ্রেফতার আরও ২

আপডেট সময় ০৬:৫৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬