ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন বিনিয়োগ আনতে ২৭ দেশে আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনা এই প্রজন্ম হারিয়ে ফেললে জাতি ক্ষতিগ্রস্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী সব মামলায় জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ স্থানীয় সরকার নির্বাচনের আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত, যাচ্ছে মন্ত্রণালয়ে বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক : বাণিজ্যমন্ত্রী ইতালির স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় নির্যাতন, মাদারীপুরে প্রতারণার শিকার অর্ধশতাধিক যুবক আবাসিক হোটেলে স্ত্রী হত্যা: স্বামীর যাবজ্জীবন দলের দুঃসময়ের ত্যাগীদের মূল্যায়নের আশ্বাস প্রধানমন্ত্রীর প্রযুক্তির সঠিক ব্যবহার শিখিয়ে শিশু-কিশোরদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে : ববি হাজ্জাজ

ঝিনাইদহের কোটচাঁদপুরে পুকুর থেকে কিশোরীর মরদেহ উদ্ধার

আকাশ জাতীয় ডেস্ক:  

ঝিনাইদহের কোটচাঁদপুরে একটি ইটভাটার পুকুর থেকে নাসিমা খাতুন নামের এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত কিশোরী পৌরসভাধীন সলেমানপুর গ্রামের মৃত নাজমুল মীরের মেয়ে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার পৌর কলেজ এলাকার ইকো ব্রিকসের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুজ্জামান জানান, কোটচাঁদপুর-কালীগঞ্জ সড়কের পাশে অবস্থিত পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সালাহউদ্দিন বুলবুল সিডলের মালিকানাধীন ইকো ব্রিকসের পুকুরে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ ওসি আরও জানান, কিশোরীর মা নরসিংদী জেলায় আলাদা সংসার নিয়ে বসবাস করেন আর নিহত নাসিমা খাতুন সলেমানপুর গ্রামে নানা বাড়িতে থাকতো। কয়েকদিন হলো নিহতের মা সলেমানপুর এসেছেন। এরপর দেখতে পান নিহত নাসিমা টিকটক করে। বুধবার সকালে কিশোরীর কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নেয় তার মা। এতে রাগ করে সকাল ১১টার দিকে বাড়ি থেকে বের হয়ে যায় সে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার পৌর কলেজ এলাকার ইকো ব্রিকসের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

ওসি আরও জানান, কিশোরীর মৃত্যুর রহস্য উদঘাটনে পুলিশ নিবিড় তদন্ত চালিয়ে যাচ্ছে। আশাকরি খুব দ্রুতই সেটি জানতে সক্ষম হবে পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা

ঝিনাইদহের কোটচাঁদপুরে পুকুর থেকে কিশোরীর মরদেহ উদ্ধার

আপডেট সময় ০২:২৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬